Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 1
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

সম্পদ নয় এগুলো । এগুলো না নিলেও আমাদের অপরাধ হবে না । হতভাগাদের আত্মা হয়তো এতে কিছুটা সান্ত্বনা পাবে। এসো । আমরা চলে যাই ।” একটা দীর্ঘঃশ্বাস ছেড়ে করুণ দৃষ্টিতে একবার উভয়কে দেখে চলে এলো ইমরান। “আমার দৃঢ় বিশ্বাস, বিরামহীন পলায়নে ক্ষুধা, পিপাসায় এদের মৃত্যু হয়েছে। যদি ডাকাতের আক্রমণে মরত তাহলে কাসেম অক্ষত থাকতো না, জামিলাকেও ডাকাতেরা রেখে যেত না । তাছাড়া স্বর্ণ ও মুদ্রার থলেটি এদের কাছে পাওয়া যেত না।” বলল ইমরান। . “আহ! কি দুর্ভাগ্য এদের । আর একটু অগ্রসর হলেই পানি পেয়ে যেত এরা । এদের বীধনমুক্ত হয়ে ঘোড়া পানি ও ঘাসের সন্ধান পেয়েছে কিন্তু এদের ভাগ্যে পানি জুটেনি। বন্ধুরা! ... এদের থেকে আমাদের শিক্ষা নেয়া উচিত। এতো বিপুল পরিমাণ স্বর্ণ-সুদ্রাও এদের জীবন রক্ষা করতে পারল না। বরং অনেক সময় টাকা ও সোনা-গয়না মানুষের মৃত্যুর কারণ হয়।” খাষিকে ইঙ্গিত করে বলল ইমরান। “দেখো রাজিয়া! রূপের পরিণতি দেখে নাও। রূপ সৌন্দর্ষের বড় গর্ব ছিল জামিলার ৷ সে তার রূপের জালে আমাকেও বাধতে চেয়েছিল। কিন্তু জামিলার মায়াজালে ধরা দিল কাসেম। আর এই রূপ আর সোনা দানাই কাল হলো ওদের 1” বিল রা ওদের করুণ পরিণতি পিছনে ফেলে ইমরানের কাফেলা রওয়ানা হল গজনীর দিকে । এখন তাদের একজন সওয়ার হলো কাসেমের ঘোড়ায় | . | সুলতান মাহমুদের কাছে যখন সংবাদ গেল যে, একজন মহিলাসহ লাহোর থেকে তিনজন লোক এসেছে। তারা সুলতানের সাথে দেখা করতে চায়। সুলতান হাতের কাজ রেখে তাদের ডেকে পাঠালেন । ইমরান ও নিজাম সুলতানকে সালাম দিয়ে মহলে ঢুকল । রাজিয়া ও আন্দুল জব্বারের কোন: প্রয়োজন ছিল না, তাই তারা বাইরে অবস্থান করছিল। ইমরান বিস্তারিত রিপোর্ট দিল। বাটাপ্তার গোয়েন্দাদের তৎপরতা এবং রাজা জয়পালের সব যুদ্ধপোকরণ পুড়িয়ে দেয়ার ঘটনাও সবিস্তারে জানাল । সে এ কথাও ব্যক্ত করল, কিভাবে নিজাম ও কাসেমকে রাজার বন্দিশালা থেকে মুক্ত 98455 থেকে। . ভারত অভিযান €* ২০৫ ডখ্৮্.911001119.001

— পৃষ্ঠা ২০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।