Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 1
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

তারা একটু এগিয়ে দেখল, সত্যি ঘোড়াটি তাদেরই । যে দু'টো ঘোড়া নিয়ে কাসেম পালিয়েছিল এটি সে দু'টোর একটি । কিন্তু ধারে-কাছে কোথাও মানুষের অস্তিত্ টের পাওয়া গেল না। ইমরান ও নিজাম তরবারী কোষমুক্ত করে নিল । কারণ, হঠাৎ কোন আড়াল থেকে তাদের উপর কাসেমের আক্রমণ করার আশংকা রয়েছে। কিন্তু আশে পাশে বহু খোজাখুঁজি করেও জামিলা ও কাসেমের দেখা পাওয়া গেল না। খুঁজে না পেয়ে ইমরান ও নিজাম কাসেমকে ডাকতে শুরু করল । “কাসেম! আড়াল থেকে বেরিয়ে এসো । অতীতের সবকিছু আমরা ভুলে যাবো । তোমাকে বন্ধুর মতোই বরণ করে নেবো । কাসেম লুকিয়ে থেকো না, আমাদের সাথে চলে এসো!” বহু ডাকাডাকির পরও কোন সাড়া পাওয়া গেল না। “ইমরান! ওদিকে দেখ । শকুন উড়ছে ।” বলল নিজাম | বিস্তীর্ণ মাঠের কোথাও শকুনের ঝীক উড়তে দেখার মানে ওখানে কোথাও মৃতের অস্তিত্ব রয়েছে। যুদ্ধক্ষেত্রে মৃতদেহে শকুনের আক্রমণ বহুবার দেখেছে নিজাম । ইমরানেরও রয়েছে এ অভিজ্ঞতা । কাফেলাকে দেখে ঘোড়াটি মুখ উপরে তুলে হেষারব করল । কিন্তু পালাতে চেষ্টা করল না। নিজাম ধীর পায়ে এগিয়ে ঘোড়ার বাগ হাতে নিল। অমনি ইমরান এক লাফে সওয়ার হলো ঘোড়ায়। নিজামও তার পিছনে চড়ে বসল। ঘোড়াটি বেশ ফুরফুরে । বোঝা যায় পর্যাপ্ত ঘাস ও পানি খেয়েছে সে। হয়তো বিশ্রামের কাজটিও সেরে নিয়েছে ইতিমধ্যে । তারা দ্রুত অথথসর হল শকুনের পালের দিকে । শকুনেরা কি যেন নিয়ে কাড়াকাড়ি করছে। কাছে গিয়ে ইমরান ও নিজাম কয়েকটি টিল ছুঁড়ে দিল শকুনের দিকে । ঢিল খেয়ে দূরে সরে গেল শকুনেরা ৷ কাছে গিয়ে দেখল, দু'টি লাশ অঙ্গাঙ্গী জড়িয়ে রয়েছে। মরদেহ দু'টি আর কারো নয় কাসেম ও জামিলার। শকুন দল এরই মধ্যে ওদের পেট ফেড়ে নাড়ীভুঁড়ি বের করে ফেলেছে। স্বর্ণ ও মুদ্রার থলেটি কাসেমের মুষ্টিবদ্ধ। ইমরান মুষ্টি খুলে থলেটি ছাড়াতে চেষ্টা করল কিন্তু কিছুতেই মুষ্টি খুলতে পারছিল না ইমরান। খুব বেশি আগে মরেনি এরা । শরীর এখনও তাজা । গা থেকে কোন দুর্গন্ধও ছড়ায়নি। . ্‌ নিজাম ইমরানের উদ্দেশে বলল, “ইমরান! রেখে দাও ওসব। এগুলো ওদের হাতেই থাক। এই সোনা আর দেহই তো এদের মৃত্যু ডেকে এনেছে। এসব ওদের কাছে থাকুক । আমাদের এ দিয়ে দরকার নেই। গজনী সালতানাতের ভারত অভিযান *% “২১৪ ডখ্৮৬.911001119.001)

— পৃষ্ঠা ২০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।