Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 1
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

জামিলা! আমরা পথছ্যুত হয়েছি। আমাদের সাথীরা সত্যপথের উপর রয়েছে। ওই হিন্দু মেয়ে ও তার ভাই সত্যের ঠিকানা পেয়েছে। মাটির মূর্তির পূজা ছেড়ে তারা আল্লাহ্‌র পথের দিশা পেয়েছে। ওরা ঠিক তাদের গন্তব্যে পৌছবে, কিন্তু আমরা ভ্রষ্টতার শিকার । আমাদেরকে এই বিজন প্রান্তরেই মরতে হবে।” কাসেম বেদিশা হয়ে পড়েছিল। জীবনের করুণ পরিণতি আর অতীতের সুকীর্তি তাকে এতই বিপর্যস্ত করে তুলেছিল যে, তার আওয়াজ চড়ে গেল। জামিলা ভড়কে গেল কাসেমের উন্মাদনা দেখে । জামিলা হাত দিয়ে কাসেমের মুখ বন্ধ করতে চেষ্টা করল। বাকরুদ্ধ হয়ে কাসেম হাউমাউ করে কাদতে লাগল । জামিলাও জীবনের আশা-আকাঙ্কা খুইয়ে ফেলেছে। তবুও কাসেমকে সান্ত্বনা দিতে নিজের ভাষাতেই বলতে শুরু করল : “কাসেম! স্থির হও। এখনও আমরা চেষ্টা করলে বাচতে পারব ৷ তোমাকে সাহায্য করার সামর্থ আছে আমার । যে কোন রাজ্যে আমরা দু'জন স্বাচ্ছন্দে জীবন কাটিয়ে দিতে পারব। প্রচুর স্বর্ণমুদ্রা আমাদের হাতে রয়েছে। তুমি নিরাশ হয়ো না। আমার দিকে তাকাও । উঠ ।” “আমি জানি না তুমি কি বলছো জামিলা! আমি কি বলি তাও বুঝতে পার না তুমি।” নিজের মত করে বলতে বলতে উঠে দীড়াল কাসেম । জামিলাকে নেই । এসো, মরার জন্য আরো ভাল কোন জায়গা পাওয়া যায় কি-না দেখি?” পথিমধ্যে তারা আরো এক জায়গায় পানির সন্ধান পেয়েছিল। তাদের কাফেলার গতি ছিল মন্থর । কেননা দু'জনকে পায়দল চলতে হতো । হঠাৎ একটি ঘোড়া দেখতে পেল নিজাম । ঘোড়ার গায়ে গদি আঁটা। কিন্তু আশপাশে কোন আরোহীকে দেখা গেল না। ইমরানকে ডেকে বলল নিজাম, ইমরান! তুমি বলেছিলে কোন ঘোড়া পাওয়া গেলে আরোহীকে হত্যা করে হলেও ঘোড়া ছিনিয়ে নেবে। ওই দেখ! একটি ঘোড়া দেখা যাচ্ছে। | নিজামের ইঙ্গিতে মরুভূমির দিকে তাকাল ইমরান । গদি আঁটানো একটি ঘোড়া আপন মনে ঘাস খাচ্ছে। | “আমার দৃষ্টিভ্রম না হলে বলতে পারি ঘোড়াটি আমাদেরই ।” বলল ইমরান। ভারত অভিযান * ২০৩ ডখ্৮৬.911001119.001)

— পৃষ্ঠা ২০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।