Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 1
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

ওদিকে একটু আড়াল মতো জায়গার দিকে চলো । জাম্লাই উঠে ওকে টেনে তুলল । দু'জন হাত ধরাধরি করে একটি ঝোপের আড়ালে পাহাড়ের গর্তের মতো জায়গায় গিয়ে জীবনের শেষ সাধ মিটাতে প্রবৃত্ত হল। কাস্মেম অনুভব করল, যে জীবন থেকে সে ফেরার হয়েছে সেই জীবন আর ফিরে পাওয়া সম্ভব নয়। ভবিষ্যতের চিন্তা ও গত্তব্যে পৌছার কথা-তুলে গেল তারা । দৈহিক কামনার আগুন জ্বালিয়ে ওরা পরস্পরকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল । দীর্ঘ ঘুম শেষে কাসেম যখন চোখ মেলল তখন রাত শেষে বেলা উঠে গেছে। হকচকিয়ে উঠল কাসেম । নিজেদেরকে এভাবে পাহাড়ের কোলে অরক্ষিত অবস্থায় দেখে ঘাবড়ে গেল । দাড়িয়ে জায়গাটা পরখ করে দেখল, গতকাল সন্ধ্যায় তারা যেখানে ছিল সেখানেই রয়েছে। রাতের অধিকাংশ সময় চলেও অগ্রসর হতে পারেনি মোটেও । একই জায়গা বৃত্তাকারে ঘুরেছে। জামিলাকে ডেকে তুলল কাসেম । পরস্পরের প্রতি এরা তাকাতেও পারছিল না । আবার যাত্রা শুরু করতে চাইল কাসেম । কিন্তু ঘোড়াটি আর দেখতে পেল না। কাসেম ভাবল, ইমরান ও নিজাম হয়তো ওদের এখানে দেখে ঘোড়াটি নিয়ে গেছে। আর ওদের রেখে গেছে যাতে ক্ষৎ-পিপাসায় ওরা মরুপাহাড়ে ঘুরে ঘ্বুরে মৃত্যুবরণ করে ।. ্ষুধার্ত পিপাসার্ত ঘোড়া খাবারের সন্ধানে হারিয়ে গেল। বহু খোঁজাখুঁজি করেও ঘোড়ার কোন চিহৃও পেল না। হতাশ হয়ে ফিরে এলো জামিলার কাছে। ভীত শংকিত কাসেম জামিলাকে টেনে তুলে দৌড়াতে লাগল । কিছুক্ষণ পাথুরে উচ্ুনীছু পথে দৌড়ে চলৎশক্তি হারিয়ে ফেলল জামিলা । সে হৌচট খেয়ে পড়ে গেল। কাসেম তাকে টেনে তুলে কাধে নিয়ে আবার দৌড়াতে লাগল । সোনা-মুদ্রার থলিটাও হাতে নিল। কাসেম ভাবল, ধারে কাছেই হয়তো » রয়েছে ইমরান ও নিজাম । ওদের দুরবস্থা দেখলে হয়তো সোনা ও মুদ্রার থলিটা ছিনিয়ে নেবে, জামিলাকেও নিয়ে যাবে তারা । বেশিক্ষণ জামিলাকে কীধে নিয়ে, দৌড়াতে পারল না। দীর্ঘ পথের ক্লান্তি ও ক্ষুৎ-পিপাসায় এমনিতেই শরীরের শক্তি নিঃশেষ হয়ে এসেছিল । তদুপরি গত রাতের পাপ ও পালানোর অপরাধবোধ কাসেমের সামনে প্রেতাত্মা হয়ে দেখা দিল। | ক্লান্ত কাসেম আর জামিলাকে বহন করে অগ্রসর হতে পারল না। চোখে সর্ষেফুলের মতো চতুর্দিক অন্ধকার ধোয়াটে মনে হলো । মাথা চক্কর দিয়ে উঠল কাস্মের। কীধের বোঝার মতো জামিলাকে ছেড়ে দিল কাসেম । যমদূত যেন দীত বের করে নাচতে লাগল কাসেমের সামনে । জামিলাকে পরম মমতায় ভারত অভিযান €্% ২০১ ফখ্৮৬.911001119.001

— পৃষ্ঠা ২০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।