আল্লাহ্ ইচ্ছে করলে পাহাড়েও পানি দিতে পারেন ।" কিছুটা লঙ্জিত হলো খষি। ইমরানের আল্লাহ্ ভরসা ও দৃঢ়তার দরুন তার প্রতি সম্রদ্ধতক্তিতে গা ঘেঁষে হাটতে লাগল-__ সে যেন সত্যিকার পথের দিশারী এবং সফল মানুষকেই পেয়েছে। দূর থেকেই ইমরান দেখতে পেল পানি। চাদের আলো পানিতে পড়ে ঝকমক করছে। তৃষ্কার্ত ঘোড়া পানি পান করে ঘাস খেতে শুরু করল। অথচ গোটা এলাকায় কোথাও ঘাস নেই। শুষ্ক পাথরে ঘাস জন্মাবে কি করে! কিন্তু এখানে পানি থাকায় আশপাশে বেশ লম্বা হয়ে উঠেছে ঘাস। ঘোড়া দু'টো হামলে পড়ল ঘাসের ওপর ৷ আজলা ভরে পানি পান করল সবাই । শীতল পানি। তীব্র তৃষ্তা আর গরমের মধ্যে এই ঠাণ্ডা পানিকে মনে হলো জীবনের সবচেয়ে অমৃত সুধা। সবাই নবপ্রাণ ফিরে পেল যেন। ঘোড়া দুটোকে ঘাস খাওয়ার অবকাশ দিতে ইমরান একটি বড় পাথরের উপর বসে পড়ল সবাইকে নিয়ে । কাসেম বলখী ও জামিলা পাহাড়ের আড়ালে আড়ালে গজনী পৌছার জন্যে আবারো রওয়ানা হল। ক্লান্ত অবসন্ন দেহ মনে গজনী পৌছেই বা কি করবে এ চিন্তা কাসেমকে আরো বিপর্যস্ত করে তুলছিল। দিকভ্রান্তের মত তারা আধা দিন হেঁটেও একই জায়গায় বৃত্তাকারে ঘুরল। গজনীর দিকে মোটেও অগ্ষসর হতে পারল না। এলাকাটি ছিল খুবই জটিল। পাহাড় আর ছোট ছোট টিলায় ভরা । সুস্থ মস্তিষ্কের লোক ছাড়া পরিচিত পথ ছেড়ে লক্ষ্য স্থির করাও কঠিন । কাসেমের দেহমন অতটুকু স্থির ছিল না যে, সে সঠিক পথের দিক নির্ণয় করতে পারে। ঘোড়া আর চলতে পারে না। জামিলা ও কাসেম উভয়ের অবস্থাও সঙ্গীন। দীর্ঘক্ষণ কারো মুখে কোন কথা নেই। কতক্ষণ ঘোড়া ঠায় দাঁড়িয়ে রইল সেদিকেও খেয়াল নেই কারো । সম্বিত ফিরে এলে কাসেম ঘোড়া থেকে নেমে পড়ল, জামিলাও পড়ে যাওয়ার মতো করে গড়িয়ে পড়ল ঘোড়া থেকে। __. ক্লান্ত অবসন্ন কাসেমের দু'চোখ বুজে এলো ঘুমে । তাকাতেই পারছিল না। এক পা নড়ার শক্তিও নেই দেহে । একটি চওড়া পাথরে পা টানটান করে শুয়ে পড়ল কাসেম । ক্ষুধা-তৃষ্তায় কাসেমের বুকটা কাঠ হয়ে গেছে। জামিলা ও ঘোড়ার দিকে. তাকানোর ইচ্ছে হলো না কাসেমের । জামিলা এসে কাসেমের গায়ের উপর ঠেস দিয়ে খানিক্ষণ বসল। এরপর কাসেমের বুকের উপর মাথা রেখে ওকে জড়িয়ে শুয়ে পড়ল। কাসেম দু'হাতে জড়িয়ে নিল জামিলাকে। জামিলাও নিজেকে সোপর্দ করে দিল কাসেমের বুকে । অবসন্ন কাসেম জামিলার সংস্পর্শে অনুভব করল উন্মাদনা । মাথা তুলে জামিলাকে ইঙ্গিতে বুঝাল, পাহাড়ের ভারত রত অভিযান ক ২০০ ডখ্৮৬.9110001179.001
— পৃষ্ঠা ২০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।