কেনা-বেচার হাট বসতো । ওসব হাটে সব ধরনের নারী-পুরুষ বেচা-কেনা হতো। যুবতী নারী ও বালক-বালিকাদের সরবরাহ আসত ডাকাতদের কাছ থেকে। ওরা মুসাফিরদের আক্রমণ করে ধন-সম্পদ ও ছোট ছেলে-মেয়ে ও যুবতী মেয়েদের অপহরণ করে বাজারে এনে বিক্রি করে দিতো । ওসব হাটের সুন্দরী যুবতী-কিশোরীদের কদর ছিল বেশি। অধিকাংশ আমীর ক্ষমতাবান বর্ধনা করতো । শরিফ মেহমানদের মনোরঞ্জন, আপ্যায়ন ও নিজেদের সেবা-যত্তের কাজে, আত্মদৈহিক মনোরঞ্জনে ব্যবহার করা হতো এদের । ক্ষমতার মসনদে থাকা লোকদেরকেও স্বার্থান্বেষী মহল সুন্দরী যুবতী উপটৌকন দিতো । কোন যাযাবর বেদুঈন মেয়ে বিক্রি করতে অস্বীকৃতি জানিয়েছে এমন তো শুনিনি। আপনারা ওর কথা মেনে নিলেন কেনঃ ৃ ও এমন সব কথা বলে যে, এতে আমাদের তয় হয় । বলল এক বুড়ো । তুমি হয়তো জানো, আমাদের মতো ছন্নছাড়া মানুষের মধ্যে ধর্ম-কর্ম তেমন থাকে না। কোন মানুষ যদি সুন্দরী মেয়েকে চড়া দামে বিক্রি করে দিতে পারে, নিজ স্ত্রীকেও বেশি টাকা পেয়ে তালাক দিতে পারে, তার আর ধর্ম থাকে! কিন্তু আমরা মুসলমান । ধর্ম-কর্ম ঠিকমতো পালন না করলেও খোদার ভয় তো আছে। আমরা কুরআন কিতাব ভয় করি । মরণেরও ভয় আছে। এই মেয়েটা কুরআন পড়ে। ও আমাদের বলেছে, সে নাকি সাদা শুভ্র দাড়িওয়ালা এক ব্যক্তিকে স্বপ্রে দেখেছে । তিনি তাকে বলেছেন, “তুমি কখনও কোন ব্যক্তির কেনা দাসী হবে না। তুমি বিয়ে করে কারো স্ত্রী হবে। তোমার পেটে এমন এক সন্তান জন্ম নেবে যে পথ ভোলা বিভ্রান্ত মানুষকে ধর্মের সঠিক পথ দেখাবে, দুঃখী মানুষের সেবা করবে ।” ওকি প্রায়ই এমন স্বপ্রু দেখেঃ আমিও মাঝে মধ্যে এ ধরনের স্বপ্র দেখি। বলল আল হাকাম। দুই চাদ আগের ঘটনা । আমরা মেয়েটিকে বিক্রি করে দিয়েছিলাম । ক্রেতার হাতে পুরো দাম ছিল না। আমরা মেয়েটির বিনিময়ে স্বর্ণসুদ্রা দাবী করেছিলাম । বিক্রির কথা শুনে মেয়েটি বলছিল, আমি পালিয়ে যাব। ওর পালানোর কথা শুনে রাতে ওর তীবুর বাইরে দু'জনকে পাহারা দিতে বললাম। ওর পালানোর পথ আটকে দেয়ার কথা শুনে বলল, “আমার উদর থেকে কোন হারামজাদার জন্ম হবে না। জীবন থাকতে আমি তা হতে দেবো না। আমার ইচ্ছের বিরুদ্ধে কিছু করতে চাইলে তোমরা ধ্বংস হয়ে যাবে।” ভারত অভিযান € ২০ ফদখ.911001119.001
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।