-সক্ষম হয়েছি। এটা আল্লাহর বিরাট বড় রহমত । খষি! এখন তোমাকে আমার প্রকৃত পরিচয় দিচ্ছি। তোমরা জানতে, আমি মুলতানের অধিবাসী । আসলে আমি মুলতানের অধিবাসী নই, গজনীর বাসিন্দা। গজনী সুলতানের নিয়োগকৃত গোয়েন্দা কর্মকর্তা আমি । আর আমার দুই সাথী গজনী সেনাবাহিনীর অফিসার । বিগত যুদ্ধে এরা রাজা জয়পালের বাহিনীর কাছে গ্রেফতার হয়েছিল। আমি বন্দিদশা থেকে তাদের মুক্ত করে এনেছি এবং তোমাকেও পঞ্তিতদের আখড়া থেকে উদ্ধার করেছি। উভয় কাজ করেছি আল্লাহ্র ওয়াস্তে । আল্লাহ্ তাআলা আমাকে প্রত্যেক কাজে মদদ করেছেন। আর জামিলা ও কাসেম জৈবিক তাড়নায় অসৎ উদ্দেশ্যে সবার সোনাদানা নিয়ে পালিয়েছে । দেখবে, ওদের পরিণতি হবে ভয়াবহ । আমরা আল্লাহর সন্তুষ্টির জন্যে কাজ করেছি। আল্লাহ্ আমাদের সাহায্য করবেনই । সবার যদি আন্মাহ্র প্রতি ভরসা থাকে তবে পাথর চিরেও পানি বের হওয়া কঠিন কিছু নয়।” বাস্তবেও পাথরের মধ্যেই পানি পেয়েছিল ইমরানের কাফেলা । তখন প্রায় রাতের দ্বিপ্রহর ৷ পাহাড়ের গায়ে ঝিকমিক করছে টাদের আলো ।.শরীর হেলিয়ে চলছিল ঘোড়া দু'টো । একটি উপত্যকায় তারা এসে পৌছাল। হঠাৎ থেমে গেল ঘোড়া দু'টো । লাগাম টেনেও ঘোড়া দুটোকে নাড়াতে পারল না ইমরান। ঘোড়ার দিকে তাকিয়ে দেখল, উভয়টি জিহ্বা দিয়ে ঠোট চাটছে আর উপত্যকার সমভূমির দিকে তাকিয়ে মাথা উচু করে ঘাড় হেলাচ্ছে। লাগাম ছেড়ে দিল ইমরান। ছাড়া পেয়েই ঘোড়া দু'টো সমভূমির দিকে যেতে লাগল। ইমরান খষিকে বলল, খাষি! তুমি নেমে পড় । খষি নামতে পারছিল না। ইমরান এগিয়ে দু'হাত বাড়িয়ে দিলে খাষি তার কোলে ঝাঁপ দিয়ে নেমে পড়ল। অপর ঘোড়ায় সওয়ার ছিল নিজাম, সেও নেমে পড়ল । ভারমুক্ত, হয়ে ময়দানের দিকে দৌড়ে পালাল ঘোড়া দু'টো। ইমরান বলল, আহ্! বেচারা পানির গন্ধ পেয়েছে। আমাদের মশকটা দাও। এদিকে কোথাও পানি আছে। ঘোড়ার সাথে নিজাম আর জগমোহনও দৌড়াতে লাগল । ইমরান খধিকে নিয়ে অনুসরণ করল তাদের । দু”টি পাহাড়ের ঢালের নীচুতে গিয়ে থেমে গেল ঘোড়া । মুখ নীচু করে দীর্ঘশ্বাসে পানি পান করতে লাগল । নিজাম ও জগমোহনও ততক্ষণে ঘোড়ার কাছে চলে গেছে । জগমোহন ইমরানের দিকে তাকিয়ে বলে উঠল, হায় ভগবান! পানি! ইমরান তার ভগবান ডাক শুনে দূর থেকে বলল, ভগবান নয় “আল্লাহ্” বল। আল্লাহ্ তোমাকে পাহাড়ের মধ্যে পানির সন্ধান দিয়েছেন, ভগবান পানি দিতে পারে না। সে খষির দিকে তীর্যক দৃষ্টি হেনে বলল, “দেখলে রাজিয়া ৷ ভারত অভিযান ৭ ১৯৯ ডখ্৮্.911001179.001
— পৃষ্ঠা ১৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।