ইঙ্গিত করল এদিক ওদিক খুঁজে দেখতে। ক্লান্ত অবসন্ন শরীরটা কোন মতে টেনে তুলে কাসেম পানি তালাশে বেরিয়ে পড়ল। বেশ কিছুক্ষণ খোজাখুঁজি করে-হতাশ হয়ে ফিরে আসল এবং জামিলার কাছে এসে অনিমেষ নেত্রে নিম্পলক করুণ দৃষ্টিতে তাকিয়ে তার অসহায়তু তাকে বুঝাতে চাইল । কাসেম যতটা ভয় করছিল ইমরানকে, তার চেয়েও বেশি নির্বিকার ছিল ইমরান কাসেম ও জামিলার ব্যাপারে । ওদের পিছু ধাওয়া করার বিন্দুমাত্র আগ্রহও ইমরানের ছিল না। কাসেম ও জামিলা হারিয়ে যাওয়ার সাথে সাথেই ইমরানের মাথা থেকে বিস্মৃত হয়ে গিয়েছিল তারা । ইমরান ও নিজাম আব্দুল জব্বার ওরফে জগমোহন ও রাজিয়ায় রূপান্তরিত খষিকে নিয়ে হেটে হেটে আসছিল । রোধদর তাপ বেড়ে যাওয়ায় তারা একটি ছায়াপড়া ঢালে এসে থামল । সন্ধ্যা পর্যন্ত তারা সেই ছায়ায় বিশ্রাম করল। _বেলা-ুবে গেল। ইমরান সাথীদের নিয়ে শুকনো খাবার খেয়ে সংগৃহীত পানি থেকে সঝইকে অল্প অল্প করে পান করতে বলল । যাতে বাকী পথ অতিক্রম করতে কোন অসুবিধার মুখোমুখি না হতে হয় । সন্ধ্যার আঁধার ঘনিয়ে এলে মৃদু মন্দ বাতাসে পাহাড়ের পাথর কিছুটা ঠাণ্ডা হয়ে এল । ইমরান সাথীদের নিয়ে আবার পথ চলতে শুরু করল। .. “আমরা প্রায় এসে গেছি। কিন্তু,বাকী পথ খুবই কঠিন। আমাদের ঘোড়াগুলো খুবই ক্রান্ত।.এদের দৌড়ানো সম্ভব নয়। পানাহার ছাড়া বিরামহীন দীর্ঘ পথ পাড়ি দেয়ায় এগুলোর শক্তি প্রায় নিঃশেষ ৷ তাছাড়া এ এলাকাটি খুব . তাড়াতাড়ি অতিক্রম করার মতোও নয়। পথ খুব উচু নীচু আর পাথরগুলো ধারালো । খুব সতর্ক পায়ে চলতে হবে । অন্যথায় পড়ে গিয়ে পা ভাঙ্গার আশংকা রয়েছে। এখন আমাদের মূল লক্ষ্য গজনী পৌছা। পথে কোন তাজাদম ঘোড়া পেলে তাড়াতাড়ি পৌছে সুলতানকে সংবাদ দেয়া যেতো । রাস্তায় কোন সওয়ারী পেলে ওকে হত্যা করে হলেও ঘোড়া ছিনিয়ে নিতাম । এ মুহুর্তে আমার সবচেয়ে প্রয়োজন একটি তাজাদম ঘোড়া ।” “ইমরান! তোমরা না বল ইসলাম আন্মাহ্র ধর্ম? আল্লাহকে বল না ঘোড়াকে পানি পান করাতে?” মুচকি হেসে বলল খষি। “বলার দরকার নেই। আল্লাহ্ সবকিছুই দেখেন ।” প্রত্যয়ী কণ্ঠে বলল ইমরান। “দেখবে এ ঘোড়া পিপাসার জন্যে মরবে না। তুমি বুঝতে পারোনি, আল্লাহর রহম না, হলে এ পথ নিরাপদে আমরা কিছুতেই অতিক্রম করতে পারতাম না। রাজী জয়পাল কাসেম ও নিজামকে পাকড়াও করার জন্যে সারা ভারত অভিযান *€% ১৯৮ ডখ্৮্.911001179.001
— পৃষ্ঠা ১৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।