“না, জামিলাকে জোর করে নিয়ে যাওয়ার দরকার হয়নি । ররঞ্চ বলতে পার, জামিলাই রলোসে্মকে নিয়ে গেছে। যাই হোক, আপদ চলে গিয়ে ভাল হয়েছে।” রাত পোহাল। পূর্বাকাশে উকি দিল লাল টকটকে সূর্য । ইত্যবসরে জামিলা ও কাসেম অনেক পথ অতিক্রম করেছে । ওরা মরণপণ ঘোড়া ছুটিয়েছে। কাসেম গজনীর সৈন্যদের নির্মিত রাস্তা ধরে এগুচ্ছিল। যে রাস্তা গজনী বাহিনী তৈরি করেছিল ভারত আক্রমণের উদ্দেশে । কাসেম যখন জয়পাল বাহিনীর কাছে গ্রেপ্তার হয়েছিল, এ পথ দিয়েই জয়পালের সৈনিকেরা তাদের নিয়ে গিয়েছিল । এই একটাই ছিল মাত্র রাস্তা । যা থেকে হারিয়ে যাওয়ার আশঙ্কা ছিল না। বেলা বেড়ে উঠার সাথে সাথে কাসেম অনুভব করল, “আমি অপরাধী, আমি পলাতক, ফেরারী । আমার পেছনে ধাওয়া করছে ইমরান ও নিজাম ।” ধরা পড়ার আশঙ্কা ও অপরাধের তাড়না কাসেমকে উদ্বিগ্ন করে তুলল। সে অভিজ্ঞ সৈনিক ও দীর্ঘ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তা । যে কোন কঠিন পরিস্থিতি মোকাবেলা করা এবং দীর্ঘ ভ্রমণের ক্লান্তি সহ্য করা তার পক্ষে মোটেও অসম্ভব ছিল না। কিন্তু অপরাধবোধ কাসেমের সহন শক্তিকে ভেঙ্গে খান খান করে দিল। সে অনুভবই করল না যে, ঘোড়াগুলো এক নাগাড়ে দীর্ঘ সময় দৌড়াতে পারবে না । তার সফর্ ছিল দুর্গম পাহাড়ি অঞ্চল দিয়ে । বারবার বাক নিচ্ছিল পথ । কখনও চড়তে হতো পাহাড়ের উপরে, কখনও নামতে হতো পাহাড়ের ঢাল বেয়ে নিচে । বারবার হৌচট খেতে হতো পাথরের সাথে । বহু চড়াই উত্ড়াই অতিক্রম করে চলতে হচ্ছিল তাকে । বিরামহীন পথ চলায় ক্লান্ত হয়ে পড়ল ঘোড়া । যে ঘোড়াটায় কাসেম ও জামিলা উভয়ে আরোহণ করেছিল সেটি ঘেমে নেয়ে গিয়েছিল । হা করে নিঃশ্বা . ছাড়ছিল। হঠাৎ পাথরে হৌচট খেয়ে হুমড়ি খেয়ে পড়ল ঘোড়া । জামিলা ও. কাসেম দু'জন দু”দিকে ছিটকে পড়লো । পেছনের ঘোড়াটি তাল সামলাতে না পেরে কাসেমের গায়ে এসে আছড়ে পড়ল । ঘটনার আকম্মিকতায় চিৎকার. দিয়ে উঠল জামিলা | কিন্তু কাসেমের অবস্থা শোচনীয়। কোন মতে নিজেকে টেনে তুলে জামিলার দিকে অগ্রসর হলো এবং জামিলাকে টেনে বসাল কাসেম। সওয়ার ঘোড়াটি কয়েকবার পা ঝাপটা দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। অপর ঘোড়াটির উপর কোন সওয়ারী না থাকায় সেটি অত দুর্বল ছিল না । কাসেম বলখী সেই ঘোড়াটির লাগাম হাতে নিয়ে এদিক ওদিক দেখল, কোথাও ঘাস আছে কি-না । না, যে পর্যন্ত দৃষ্টি যায় শুধু পাহাড় আর পাহাড় । আর এ পাহাড়ি এলাকাটি এমন যে শুধুই পাথর । সামান্য দুর্বা ঘাসও কোথাও নেই । পানির তো প্রশ্নই ওঠে না । তখনো ধরা পরার আশঙ্কা কাসেমকে তাড়া করছে। সে মূল রাস্তা ভারত অভিযান €% ১৯৫ ডখ্৮৬.911001179.001
— পৃষ্ঠা ১৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।