Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 1
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

কোন ছায়াতরু | দিনের বেলায় সূর্যতাপে পাহাড়ের শিলায় আগুন জ্বলতে থাকে । প্রতিটি পাথরকে মনে হয় একেকটা অদ্ন্নিপিড। ঘোড়াগুলোকে এক পাশে বেঁধে রেখে সবাই আরামের জন্য শুয়ে পড়লো । ইমরান একটু দূরে শুইলো। সবাইকে শুইয়ে দিয়ে কিছুক্ষণ জেগে রইল ইমরান। ততক্ষণে শুর্ুপক্ষের চাদ পশ্চিম আকাশে হেলে পড়েছে। গভীর ঘুমে হারিয়ে গেল ইমরান। _ কিন্তু কাসেমের চোখে ঘুম নেই। তার বুকের ভেতর তীব্র যন্ত্রণা। জামিলার রূপ-সৌন্দর্য তাকে নেশা ধরিয়ে দিয়েছে। সাথীরা সবাই ঘুমে অচেতন । এ সময় দেখল তাকে অতিক্রম করছে একটি ছায়ামূর্তি। ক্ষীণত্বরে মাথা উচু করে ডাকল কাসেম, জামিলা! তার ডাকে থেমে গেল ছায়ামূর্তি। আসলেও ছায়াটি ছিল মুর্তিমান জামিলা । মুশকিল হলো, কাসেম জামিলার নাম ছাড়া তার সাথে কথা বলার মতো আর কোন কথাই জানে না। জামিলাও বুঝে না কাসেমের ভাষা । ইশারা ইঙ্গিতে জামিলাকে আহ্বান করল কাসেম । কাসেমের ইঙ্গিতে সাড়া দিল জামিলাকে বোঝানোর চেষ্টা করলো । আরো বোঝাতে চেষ্টা করলো, ইমরান সত্যিই ধোকাবাজ, প্রতারক । কাসেম জামিলাকে এই অনুভূতি দিতে চেষ্টা করল, *সোনাদানা ও টাকা-পয়সা সে ইমরানের হাতে দিয়ে ভুল করেছে। | জামিলাকে দু'হাতে জড়িয়ে নিল কাসেম । কাসেমের সান্নিধ্য পেয়ে জামিলার হতাশ হৃদয়ে আবেগের বান ডাকল । সেও নিজেকে সঁপে দিল কাসেমের হাতে । কাসেমের স্পর্শ, সোহাগ ও সান্িধ্য জামিলার হৃদয় থেকে ইমরানের আকর্ষণ: মুহূর্তের মধ্যে বিলীন করে দিল। ইমরানের বিপরীতে কাসেমকেই সে মনে করল ভবিষ্যৎ । কাসেম বলখী জামিলাকে জড়িয়ে ধরে একটু দূরে নিয়ে গেল এবং এক জায়গায় বসিয়ে বিড়ালের মত পা টিপে টিপে ইমরানের দিকে এগুলো । ইমরান তখনো গভীর ঘুমে আচ্ছন্ন । টাকা-পয়সা ও সোনার থলেটি তার পাশে রাখা । কাসেম ত্ত্যন্ত সতর্কতার সাথে ক্ষিপ্ত পায়ে থলেটি হাতিয়ে নিল এবং দ্রুত জামিলার কাছে ফিরে আসল । সে জামিলাকে থলেটি দিয়ে তাকে টেনে নিয়ে গেল ঘোড়ার কাছে। ঘোড়াগুলো এদের থেকে কিছুটা দূরে বাঁধা ছিল । দুটি ঘোড়ায় গদি এঁটে একটিতে সওয়ার হলো কাসেম, জামিলাকে উশারা করলো অন্যটিতে সওয়ার হতে । কিন্তু জামিলা ইঙ্গিতে বোঝাল, সে সওয়ার হতে পারে না। অগত্যা নিজের সামনেই সওয়ার করাল জামিলাকে, আর অন্য ঘোড়াটির চ লাগাম বেঁধে নিল তার ঘোড়ার জিনের সাথে। ধীরে ধীরে চলতে শুরু করলো ও ভারত অভিযান % ১৯৩ ডখ৮্.911001179.001

— পৃষ্ঠা ১৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।