জেহাদকে বেগবান করা৷ ইমরান কাকে রক্ষিতা রাখল আর কাকে বিয়ে করল, তাতে আমাদের কি আসে যায়!” “আমরা সেনাবাহিনীর উর্ধতন অফিসার, আর ইমরান একজন সাধারণ গোয়েন্দা। আমাদের অধিকার আছে ইমরানের দোষ-ক্রটি দেখার” । বলল কাসেম। “এই ভ্রমণে আমরা ইমরানকে দলনেতা নির্বাচন করেছি” । বলল নিজাম। “সে যদি কোন ভুল করে বা কোন অন্যায় করে তাহলে আমরা তাকে বাধা দিতে পারি। কিন্তু তার ব্যক্তিগত ব্যাপারে আমরা হস্তক্ষেপ করতে পারি না । আমাদের এখন লক্ষ্য যত তাড়াতাড়ি সম্ভব নির্বিবাদে গজনীতে পৌছা । সুলতানকে অবহিত করা, রাজা জয়পাল গজনী আক্রমণের জন্য তোড়জোর করছে।” " “তুমি একেবারেই হাবা” ৷ বলল কাসেম। “এই ব্যাটা আমাদেরকে থকা দেবে।” জামিলা ইমরানের পেছনে আরোহণ করে তার কাধে হাত রেখে গায়ে গা মিশিয়ে বসেছে । ঘোড়ার ঝাঁকুনির সাথে সাথে বারবার ইমরানের গায়ে আঁছড়ে পড়ছে জামিলা আর আবেগ ও উত্তেজনাকর কথা বলে ইমরানকে তাতিয়ে নাতির ররর ও এই হিন্দু মেয়েটিকে তোমার কাছে এত ভাল লাগে কেন?” ইমরানকে জিজ্ঞেস করল জামিলা ৷ “আচ্ছা বলতো, ও কি আমার চেয়ে বেশি রূপসী?" “জামিলা! যে কথা আমি তোমাকে বলেছি এর পুনরাবৃত্তি করতে চাই না। আমি তোমাকে বলতে চাই, একজন মুসলিম নারী এবং অমুসলিম নারীর মধ্যে পার্থক্য থাকা উচিত। এ মুহূর্তে কোন মনোদৈহিক বিনোদনে আমার কোন আকর্ষণ নেই। অবশ্য তুমি সুন্দরী, আগুনের শীষের মতো তোমার শরীর । আমার মতো অসংখ্য যুবকের দীন-ধর্ম তুমি জ্বালিয়ে-পুড়িয়ে ভম্ম করে দিতে পার। আমাকেও চাচ্ছ তুমি তোমার রূপের আগুনে জ্বালাতে । কিন্তু তুমি জান না, বৈষয়িক আকর্ষণ আমি অনেক আগেই নিঃশেষ করে দিয়েছি । আমার সাথীরা আমাকে দলনেতা নির্বাচন করেছে। এই সাথীদের শান্তি ও নিরাপত্তার জন্য আমার ব্যক্তিগত সুখ, আরাম-আয়েশ আমি উৎসর্গ করে দিয়েছি। দলনেতা একটি ছোট্ট কাফেলার হোক বা রাষ্ট্রের হোক তার ব্যক্তিগত আকাজ্া, সুখ-আহ্রাদ প্রাধান্য পেতে পারে না। দলনেতার কাছে শক্র-মিত্রের সংজ্ঞাও ভিন্ন। ভারত অভিযান *% ১৯১ ডখ৮্.9110001179.001
— পৃষ্ঠা ১৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।