গেল। বুড়ো দু'জন খোলা আকাশের নীচে বিছানা পেতে আল হাকামের কাছেই শুয়ে পড়ল । নানা কথার ফাকে দু'বুড়ো জোর দিয়ে বলল : “তুমি আমাদের সাথে থাক ।” আল হ্থাকাম ভাবছিল, ওরা কেন তাকে তাদের সাথে থাকতে বলছে। আল হাকামের মনের কোণে কিশোরীর শান্ত সৌম্য কান্তিময় চেহারা উকি মারল। কিন্তু বেশি ভাবনায় না গিয়ে সরাসরি বুড়োদের জিজ্ঞেস করে বসল আল হাকাম: “আমার দ্বারা কি আপনাদের কোন কাজ হবে?” আমাদের গোত্রে পুরুষ কম, মহিলা বেশি । পুরুষ বেশি থাকতে সুবিধা । আমাদের নানাবিধ ভয়। জঙ্গলের হিংস্র জীব-জন্তুই নয় এর চেয়েও হিংস্র ষানুষ-লুটেরা, ডাকুদের ভয়টা বেশি। ওই যে মেয়েটা, ওকে নিয়ে আমাদের ভীষণ দুশ্চিন্তা । আমাদের দলে কোন অবিবাহিত পুরুষ নেই। বড়দের সবার বউ আছে, আর বাকীরা ছোট । এই মেয়েটার জন্য কোন বর পাওয়া যাচ্ছে না। ওটা আমাদের ঘাড়ে কঠিন দায়িত্বের বোঝা হয়ে আছে। বলল এক বুড়ো । “ওকে তো তুমি দেখেছো, ওর কুরআন পড়া শুনেই তো তুমি এদিকে এলে । ওর ব্রপও হয়তো দেখে থাকবে তুমি । তুমি আমাদের সাথে থাক, আর ওই মেয্রেটাকে বিয়ে কর।' বলল অপর বুড়ো । 'আমি ছাড়া আর কোন মানুষ কি আপনারা পাননি? আর কোন মানুষের কাছে কেন ওকে বিয়ে দেননিঃ নাকি আমিই আপনাদের কাছে আসা প্রথম পুরুষ ব্যক্তি? অনেক লোকই এসেছে । ওকে নিয়ে কাড়াকাড়িও হয়েছে বেশ। কিন্তু ওদের সবাই ব্যবসায়ী । মেয়েটাকে কিনে নিতে চাইলো । কে কার চেয়ে বেশি দেবে এ দ্িয্রে ব্যবসায়ীদের মধ্যে ওকে নিয়ে বিবাদও পর্যাপ্ত হয়ে গেছে। আমরা একবার ব্যবসায়ীদের হাতে ওকে তুলে দেয়ার চিন্তাও করেছিলাম । কিন্তু মেয়েটা বড়ই জেদি । এমন করলে সে আত্মহত্যা করবে বলে হুমকি দিল। এরপর এ সিদ্ধান্ত ৰাদ দিলাম । সেই সময় অবাধে নারী কেনা-বেচা হতো । ধনাঢ্য ও আমীর-উমরা. পছন্দমতো নারীদের টাকার বিনিময়ে সংগ্রহ করে নিজেদের হেরেম গুলজার করতো । ইরানী বেদুঈন ও যাযাবর মেয়েদের অঙ্সৌষ্টব, রূপলাবণ্য, সৌন্দর্য কিত্কদত্তিতুল্য । এ জন্য এ ধরনের যাযাবর গোত্রে নারীলোতীরা মেয়ের তালাশ করতো । মেয়ে বেচা-কেনা করা বেদুঈন ও যাযাবর গোত্রের মধ্যে কোন দোষণীয় ছিন না। অনেকটাই রেওয়ীাজে পরিণত হয়ে গিয়েছিলো । রীতিমতো মানুষ সরুত অভিযান *% ১৯ ডখ৮৬.911001179.001)
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।