Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 1
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

ইত্যবসরে নিজাম ও জগমোহন ঘুম থেকে জেগে খষিকে খুঁজতে শুরু করল । খষি তখন সুস্থ । জাদু ও বিষক্রিয়া প্রভাব তার মাথায় নেই। টিলার মন্দিরে খষির জীবনে কি ঘটেছিল তার একবিন্দুও মনে নেই ঝষির। বন্ধুগণ!' বলল ইমরান । “আমাদের সামনে দীর্ঘ সফর এবং বড় ভয়াবহ সেই পথ । সাথে রয়েছে অনেক স্বর্ণমুদ্রা, অলংকারাদি। যে বিজন এলাকা দিয়ে আমরা অতিক্রম করব, না আছে এখানে কোন আহার সংগ্রহের ব্যবস্থা না আছে সুপেয় পানি। সাথে যা আছে এগুলোকে অবলম্বন করেই আমাদেরকে পথ চলতে হবে।' ৃ যাবে না।” বলল জগমোহন। “এ জন্য আমি ঘর থেকে অনেক অলংকারাদি নিয়ে এসেছি। সে কাপড়ের একটি থলে কোমর থেকে খুলে ইমরানের সামনে রাখল এবং বলল, আমাদের ঘরে যত ছিল তা ছাড়াও খষির ব্যবহৃত অলংকারাদিও এখানে রয়েছে।” জামিলাকে ইমরান বলেছিল, খষিকে উদ্ধার করতে পারলে সে আর শহরে ফিরবে না। এজন্য জামিলাও বণিক স্বামীর ঘর থেকে যথাসম্ভব নগদ টাকা-পয়সা, অলংকারাদি সাথে নিয়ে এসেছিল। সফরের রীতি অনুযায়ী ইমরানকেই দলনেতার দায়িত্ব অর্পণ করল নিজাম এবং বলল, “এইসব সোনা-দানা, টাকা-পয়সা তোমার দায়িতে রাখা হল এবং আমরা গজনী পৌছা পর্যন্ত তোমার নির্দেশ মতই সবাই চলব ।” নিজামের সিদ্ধান্ত সবাই সন্তুষ্টচিত্তে মেনে নিল এবং যার কাছে যা ছিল সব ইমরানের কাছে অর্পণ করল । সোনা-দানা ও টাকা-পয়সার পরিমাণ একেবারে কম ছিল না । সবগুলো কোমরে বহন করা ছিল প্রায় অসন্ভব। এজন্য একটা পোটলা বেঁধে ইমরান টাকা-পয়সা ও সোনা-দানা নিজের কাছে রাখলো । ইমরান সফর সঙ্গী সবাইকে এই বলে সতর্ক করল, “আমাদের পথ খুবই ঝুঁকিপূর্ণ । শুধু যে এই সোনাদানাই ডাকাতদের আগ্রহের বস্তু তাই নয়, যে দুটি মেয়ে আমাদের সাথে রয়েছে ডাকাতদের জন্য এরাও খুব লোভনীয় ।” অতএব ডাকাত, ছিনতাইকারী এবং রাজার গোয়েন্দাদের কাছ থেকে আত্মরক্ষার জন্য রাতে সফর করার সিদ্ধান্ত নিল ইমরান এবং দিনের বেলা লুকিয়ে-ছাপিয়ে সম্ভাব্য নিরাপদ জায়গায় বিশ্রামের মনস্থ করল। বেলা ডুবে গেছে। ইমরানের কাফেলা আবার রওয়ানা করল । ইমরানের পিছনে জামিলা আর জগমোহনের পেছনে ধষি আরোহণ করল। যেতে যেতে ভারত অভিযান %& ১৮৯ ডখ্৮্.911001179.001)

— পৃষ্ঠা ১৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।