Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 1
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

ক্ষমতা ও অহমিকায় আল্লাহ্‌র এই অনুগ্রহ ও অনুকম্পাকে ভুলে-যাও, ভুলে যাও তোমার প্রকৃত দায়িত্ব ও কর্তব্য, বিস্থৃত হও গণমানুষের. অধিকার, ত তাহলে জিন আবার তার সম্পদ লুকিয়ে ফেলবে যা আল্লাহ্‌ দান করেন তা ছিনিয়েও নিতে পারেন। তার অর্থবহ ইঙ্গিতকে অনুধাবন করতে সচেষ্ট হও ।” | | স্বীয় পীর ও মুর্শিদ আবুল হাসান খেরকানীর কাছ থেকে দিক-নির্দেশনা গ্রহণ করে সুলতান মাহমুদ সৈন্যবাহিনীকে সুসংগঠিত করতে মনোনিবেশ করলেন। দেশের শাসন ব্যবস্থা সুচারুরূপে পরিচালনা করার জন্য প্রশাসনিক সংস্কার করলেন, তিনি রাষ্ট্রের বিভিন্ন স্তরে পরিবর্তন আনলেন। সাধারণ মানুষের জীবন-জীবিকায় উন্নতি পরিলক্ষিত হল। তবুও সাধারণ মানুষ তার সেনাবাহিনীতে তরুণ, যুবক ছেলেদের ভর্তি করার জন্য উৎসাহে এগিয়ে আসত। তরুণ যুবকরা সুলতান মাহমুদের সেনাবাহিনীতে ভর্তি হওয়াকে.আভিজাত্যের পরিচায়ক মনে করত। সরকারি ব্যবস্থাপনা ও নতুনভাবে সৈন্যবাহিনী ঢেলে সাজানোর পর মাহমুদ . রাজা জয়পালের গতিবিধি জানার অপেক্ষা করছিলেন। জয়পালের দেশ থেকে কোন সংবাদ পেতে বিলম্ব হওয়ার অর্থ ছিল, জয়পাল হয়ত পরাজয়কে বরণ করে রণে ভঙ্গ দিয়েছে। মাহমুদের এক সেনাপতি বলল, সুরার যানি ভারত আক্রমণের প্রস্তুতি নেয়া । “জয়পাল দমে যাওয়ার ব্যক্তি নয়। অবশ্যই সে হামলা করবে ।” বললেন সুলতান মাহমুদ । “আমি তার মধ্যে এই বিশ্বাস জন্মাতে চাই যে, ভারত আক্রমণের অভিপ্রায় আমার মোটেও নেই । এটা কি ভালো হবে না, সে তার রাজ্য ছেড়ে এসে আমাদের এলাকায় যুদ্ধে লিপ্ত হবে? আমি যদি তার অগ্রাভিযানের খবর সময় মত পাই তাহলে আমাদের ইচ্ছে মতো সুবিধাজনক জায়গায় তাকে যুদ্ধ খেলায় অবতীর্ণ হতে বাধ্য করতে পারব?” “এতদিনে তো লাহোর থেকে কোন না কোন খবর পৌছে যাওয়া উচিত ছিল। আমাদের লোকেরা গ্রেফতার হয়ে যায়নি তো?” বলল সেনাপতি । . “আরো কিছুদিন অপেক্ষা করুন, যদি কোন খবর না আসে আমি এদিক থেকে লোক পাঠাব ।” বললেন সুলতান মাহমৃদ। লাহোর থেকে ইমরান, নিজাম, কাসেম বলখী, জগমোহন, খষি ও জামিলার দল রওয়ানা হয়ে গিয়েছিল । যে রাতে দুঃসাহসী গজনী কমান্ডোরা জয়পালের যুদ্ধ সামগ্রীতে অগ্নিসংযোগ করেছিল সেই রাতেই খাষির স্থলে পঞ্জিতেরা অন্য একটি কুমারীকে জোরপূর্বক তুলে টিলার মন্দিরে নিয়ে গিয়েছিল । কিশোরীটি সংজ্ঞাহীন ভারত অভিযান * ১৮৪ ডখ্৮্.911001179.001

— পৃষ্ঠা ১৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।