. প্রত্যেক সুলতানেরই উচিত বৃক্ষ সদৃশ হওয়া । বৃক্ষ যেমন নিজে সূর্য-তাপ আরাম করে । শ্রান্ত-ক্লান্ত মানুষ বুক্ষ ছায়ায় বিশ্রাম নিয়ে আবার প্রাণ চঞ্চল হয়ে ওঠে। নব উদ্যমে আবার জীবনকর্ম শুরু করে। সুলতানদের ভূমিকাও এরূপ হওয়া উচিত। বৃক্ষ মানুষের রক্ত পান করে না, জমিন থেকে খাদ্য শোষণ করে মানুষের উপকার করে । মানুষকে দেয় কিন্তু মানুষের কিছু নেয় না।... মাহমুদ! নিজেকে এরকম ঘন শাখাবিশিষ্ট বৃক্ষ মনে কর। বৃক্ষের গুণাবলী আত্মস্থ কর। বৃক্ষ যেমন মানুষের উপকার করে, মানুষ থেকে উপকৃত হয় না, মানুষ বৃক্ষ কাটে কিন্তু বৃক্ষ মানুষ কাটে না। বৃক্ষ মানুষের বহুবিধ কাজে লাগে । কেউ গাছ চিরে পালক্ক বানায়, কোন গাছ হয় অন্ধের হাতের যষ্টি। কোন গাছ রাজা-বাদশাহদের সিংহাসন তৈরিতে লাগে... । “মাহমুদ! যে সুলতান নিজেকে মানুষের শাসক মনে করে, মানুষকে মনে করে তার প্রজা । নিজেকে মনে করে মানুষের অন্ুদাতা, বন্ত্রদাতা। বৃক্ষের মত গুণাবলী আত্মস্থ করতে পারে না, তাদের সিংহাসন উল্টে যেতে বেশি সময় লাগে না। মাহমুদ! দু'টো জিনিস মানুষকে শয়তানে পরিণত করে। একটি সম্পদ অপরটি রাজত্ বা ক্ষমতা । সেই ব্যক্তিও শয়তানে পরিণত হয়, রাজতৃ বা সম্পদ কোনটি তার নেই কিন্তু এ দু'টোর মোহে সে আচ্ছন্ন। যার মাথায় রাজত্বের মুকুট রাখা হবে, সে যদি আল্লাহ্র সানিধ্যে মাথা নত করতে না পারে তার ছারা মানুষের কোন উপকার হয় না। এসব শাসক মানুষের অনুকম্পা ও শ্রদ্ধা পায় না। এসব শাসক মানুষকে মানসিক ও সামাজিক সুখ-স্বস্তি দিতে ব্যর্থ হয়। তারা আল্লাহ্র কাছে শাস্তিযোগ্য অপরাধী বলে বিবেচিত হবে । যে শাসকদের ভোগ-বিলাসিতার বিপরীতে গণমানুষের দুঃখ-যন্ত্রণা, আহাজারি-ফরিয়াদ; কষ্ট-দুর্ভোগের কান্না রয়েছে তাদের এই দুঃখ-দুর্ভোগগুলোই আখেরাতে সাপ-বিচ্ছু হয়ে এসব অত্যাচারী শাসকদের দংশন করবে... 1” খেরকানী আরো বলেন, “মাহমুদ! তুমি আল্লাহ্র সাহায্য চেয়েছ, আল্লাহ্ . তোমাকে সাহায্য করেছেন। একটু চিন্তা করে দেখ, তুমি আল্লাহ্র কোনো নবী-রাসূল নও । আসমান থেকে অবতীর্ণ ফেরেশতাও নও, তবুও আন্বাহ্ তা'আলা জমিনের পেট চিরে স্বর্ণখনি উন্মোচন করে তোমার অর্থনৈতিক প্রয়োজন পূরণে সাহায্য করেছেন। এই স্বর্ণ তোমার নয়, সালতানাতের। এ স্বর্ণের মালিক তুমি নও, দেশ ও জনকল্যাণে তা ব্যয় করতে হবে । তুমি যদি ভারত অভিযান *€ ১৮৩ ডখ্৮৬.911001119.001)
— পৃষ্ঠা ১৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।