পরক্ষণেই বন্ধ হয়ে গেল । ইমরান দেখতে পেল, জামিলা ঘরে ঢুকেছে। - সাথীদের নিয়ে আরো এগিয়ে গেল ইমরান । মন্দিরের কাছে গিয়ে সাথীদের একটি গাছের আড়ালে দীড় করিয়ে সে বিড়ালের মতো পা টিপে টিপে পঞ্জিতের দরজার কাছে চলে গেল। দরজার ফাক গলিয়ে সামান্য আলো বাইরে পড়েছে। মাত্র তিন চারটি সিঁড়ি দূরে দাড়িয়ে পরিস্থিতি বুঝে সে আরো সতর্ক পায়ে সিঁড়ি মাড়িয়ে একেবারে দরজার সাথে মিশে দীড়াল। “আমি বুঝতে পারছি না, তুমি ছোট্ট শিশুর মতো মেয়েটিকে দেখার জেদ ধরেছো কেন? ধানে কোন হিন্ুও যেতে পারে না, আর তুমি তো মুসলমান!” বলল পন্তিত। “আমি এই প্রেতাত্বাটাকে শেষবারের মতো এক নজর দেখতে চাই। দূর থেকে দেখেই চলে আসব।” “আমার অবশ্য আজ রাতে ওদিকে যাওয়ার কথা আছে। তবে আমি যাবো রাতের দ্িপ্রহরে। তুমি কি এতোক্ষণ অপেক্ষা করতে পারবে?” “এখনই একটু চলুন না।” অনুনয়ের সুরে বলল জামিলা ৷ আপনার পাওনা আপনার সামনেই পড়ে আছে। না চাইতেই আমি আপনার ধারণার চেয়েও বেশি পুরস্কার দিয়েছি। আমি জানি, আপনারা কুমারী বলীদানের নামে যা করছেন সবই প্রতারণা । আমি ইচ্ছে করলে এখন আপনার ভগ্তামীর মুখোশ জনসমক্ষে উন্মোচন করে দিতে পারি। আমি আপনার জালে আটকা পড়িনি, এখন আপনি আমার জালে আটকা । আমার এতটুকু আশা আপনি পূর্ণ না করতে পারলে, বলতে পারি না, আপনার ভবিষ্যত পরিণতি কি হবে ।” জামিলা পপ্তিতকে যাদুকরের মতো প্রভাবিত করে ফেলেছিল । একেতো ছিল থলে ভর্তি স্বর্ণমুদ্রা আর অপরদিকে জামিলার হুমকির ভূমিকাও কম ছিল না। একটু পরই পণ্ডিত আড়মোড়া ভেংগে বসল। নিজের ভিসন রি চল।” পণ্ডিতের কণ্ঠ শোনা গেল। ইমরান সতর্ক পায়ে দরজার কাছ থেকে আড়াল হয়ে গেল। পণ্ডিত ও জামিলা কামর্য থেকে বের হল। দরজা বন্ধ করে পঞ্তিত হাটতে লাগল । নিরাপদ দূরতৃ-বজায় রেখে ইমরান সাথীদের নিয়ে পঞ্তিতের পিছু পিছু অগ্রসর হল। এলাকাটি ছিল অনাবাদী ও জঙ্গলাকীর্ণ। ইমরানের আশঙ্কা হল, পণ্ডিত হয়তো । ভারত অভিযান €% ১৬৯ ডখ্৮৬.911001179.001)
— পৃষ্ঠা ১৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।