Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 1
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

“মহারাজ! আমার কথা আপনার ভাল নাও লাগতে পারে । এজন্য আগেই মা চেয়ে নিচ্ছি।” বলল জেনারেল। “একটি অবলা কুমারীকে বলী দিয়ে বিজয় অর্জন সম্ভব নয়। বিজয়ের জন্যে আমাদের প্রত্যেকটি সৈনিককে জীবন বলীদানের অঙ্গীকার করতে হবে । এমনকি আমার আপনার জীবনও জাতির জন্যে উৎসর্গ করতে হবে । যতদিন পর্যন্ত আমাদের মধ্যে এমন সন্তানের সংখ্যা না বাড়বে ততদিন পর্যন্ত বিজয়ের মুখ দেখা স্বপ্রই থেকে যাবে। যারা আমাদের সেনাবাহিনীর এক বছরের রসদ এক রাতে ধ্বংস করে দিয়েছে এরা কতটুকু জাতির জন্যে নিবেদিত প্রাণ তা আমাদের অনুধাবন করতে হবে”। “তোমার কি দৃঢ় বিশ্বাস, এই আগুন মুসলমানরা লাগিয়েছে?” জেনারেলের প্রতি প্রশ্ন ছুড়ে দিল রাজা । ্‌ “জী হ্যা মহারাজা! জবাব দিল জেনারেল। আমি সেনাপতি। একজন সৈনিকের পরাজয় আমারই পরাজয় ৷ আমি বাস্তববাদী । বাস্তবতাকে যাচাই করে সিদ্ধান্তে পৌছা আমার কর্তব্য । কোন সেনাপতি ধারণা আর অন্ধবিশ্বাসে যুদ্ধ পরিচালনা করতে পারে না। আমি ভৌতিক বিশ্বাসের উপর নির্ভর করে যুদ্ধনীতি গ্রহণ করলে আপনার রাজমহল মসজিদে পরিণত, হবে আর আপনার রাজত্ব অল্প দিনের মধ্যে বিলীন হয়ে যাবে। আমি আপনাকে বাস্তবতা সম্পর্কে অবগত করছি। এটাই সত্য, আগুন মুসলমানরাই লাগিয়েছে । আমি নিরীক্ষা করে দেখেছিং আগুন এক জায়গায় লাগেনি । একই সাথে দশ পনের জায়গায় আগুন জলে উঠে। যদি প্রহরীদের ভুলের কারণে আগুনের সূত্রপাত ঘটত তাহলে আগুন এক জায়গা থেকে জবলতো, একই সাথে ভিন্ন ভিন্ন জায়গায় জুলতো না। এক জায়গায় থেকে আগুনের সূত্রপাত হলে প্রহরীরা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হতো 1” . র “তার মানে কি এখানে আগুন দেয়ার জন্যে গজনী থেকে সৈন্য এসেছিল? না শহরের সব সুসলমান এসে দশ পনের জায়গা আগুন ধরিয়ে দিয়ে গেছে?” ঝাঁঝালো কণ্ঠে জিজ্ঞেস করল রাজা । “একথা আমি হলফ করে বলতে পারি, এ আগুন শহরের মুসলমানরা লাগায়নি। গজনী থেকেও আগুন লাগাতে সৈন্য আসেনি । তবে যারাই আগুন লাগিয়ে থাকুক, এদের সংখ্যা কুড়ি পচিশ জনের বেশি ছিল না । আর এরা শুধু _ আগুন জ্বালাতে আসেনি, নিজেরাও জ্লতে এসেছিল। এ ধরনের কাজ যারা করে 5548 | ভারত অভিযান €% ১৬০ ডখ্৮্.911001119.001)

— পৃষ্ঠা ১৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।