Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 1
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

মিশিয়ে তিলাওয়াত করছে কোন নারী । আওয়াজের ধরন থেকেই আল হাকাম বুঝতে পারলো, এটা বয়স্ক নারী কণ্ঠ নয়, কোন কিশোরী-যুবতীর কণ্ঠ । বেশ সুন্দর। পড়ন্ত বেলায় এই বিজন এলাকায় কিশোরীর তিলাওয়াত অপেক্ষাকৃত দূর থেকেও স্পষ্ট শুনতে পাচ্ছে আল হাকাম। আল হাকাম আর শুয়ে থাকতে পারল না। শরীরের ক্লান্তি কোথায় যেন হারিয়ে গেছে। গা-ঝাড়া দিয়ে উঠে বসল। বেশ ফুরফুরে লাগছে তার। তাড়াতাড়ি হেটে ঝোপঝাড়ের এপাশটা ঘুরে আওয়াজটার দিকে এগিয়ে দেখল, তিন-চারটে -ছেড়া ফাড়া কাপড়ের তাবু টাঙ্গানো। কাছেই একটি কিশোরী কুরআন তিলাওয়াতে মগ্র। কণ্ঠ যেমন মধুর, কিশোরী দেখতেও তেমনটি হৃদয়কাড়া। তাবু থেকে একটু দূরে দুই বুড়ো বসে রশি পাকাচ্ছে। তাবুর অন্য পাশে ক'জন মহিলা আর কয়েকটি ছোট শিশু। কজন শক্ত সামর্থ্য পুরুষও আছে। | _কিরার আল হাকামকে আসতে দেখে সবাই তার দিকে দৃষ্টি ফেরাল। লম্বা লম্বা পা ফেলে আল হাকাম তাদের কাছে এসে দীড়াল। “আপনাদের এ মেয়েটি একটি আয়াত ভুল পড়েছে” । বুড়োদের প্রতি ইঙ্গিত করে বলল আল হাকাম। “আপনারা অনুমতি দিলে আমি তার ভুল শুধরে দিতে পারি” “ও কি তুল শুদ্ধ পড়েছে আমরা শুনিনি । কাজে ব্যস্ত ছিলাম ।” বলল এক বুড়ো। “আপনাদের শোনা উচিত। কোথেকে এসেছেন আপনারা?” জিজ্ঞেস করল আল হাকাম | “আমরা তুকাঁ। তুকাঁ মুসলমান ।” এক বুড়ো বলল। তা তো আপনাদের দেখেই আমি বুঝতে পারছি আপনারা মুসলমান । ঠিক : আছে আমি আগে ওর ভুলটা শুধরে দেই । হাকাম। অজ্ঞাত কেউ কাছে বমছে ঠাহর করে কিশোরী মুখ ফেরাল এবং কুরআন শরীফ পড়া বন্ধ করে দিল। অচেনা পুরুষকে কাছে বসতে দেখে সে জিজ্ঞাসুনেত্রে বুড়োদের দিকে তাকাল । তার চোখের চাওনিতে অপার জিজ্ঞাসা, " কে এই পুরুষ এভাবে তার কাছে এসে আসন গ্রহণ করল? আল হাকাম কোন ভণিতা না করেই বলল, “কুরআন শরীফ খোল । তুমি এক জায়গায় ভুল পড়ছিলে”। কিশোরী মে আয়াত থেকে আবার তিলাওয়াত করেও ভুল পড়ল। ভাত্বত অভিযান €« ১৬ ডখ৮৬.911001119.001

— পৃষ্ঠা ১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।