ঘোড়া ও গরুগুলো আগুনে দগ্ধ অর্ধদগ্ধ হয়ে .চেচামেচি করছিল আর ভয়ার্ত মানুষের আর্তনাদে গোটা ময়দান বিভীষিকাময় হয়ে উঠল। শহরের সকল বাসিন্দা জেগে উঠল আগুনের আলো ও মানুষের চিৎকারে । রাজার সব সৈন্য আগুন নেভানোর জন্যে ময়দানের দিকে দৌড়াল কিন্তু ততক্ষণে দু'মাইল ব্যাসার্ধের গোটা তাবু ঘেরা চত্বর আগুনে গ্রাস করে ফেলেছে। তাজা গাছপালায় পর্যন্ত ধরে গেছে। আগুনের তীব্র তাপের কারণে সৈনিকদের পক্ষেও তাবুর দিকে অগ্রসর হওয়া সম্ভব হচ্ছিল না। কর্মকর্তারা নির্দেশ দিচ্ছিল, এখনও যে সব আসবাব পত্রে আগুন ধরেনি সেগুলো বীচাও কিন্তু কারো পক্ষেই আগুনের ঝেষ্টনি ভেদ করে ভেতরে প্রবেশ করা সম্ভব হচ্ছিল না। শহরের মজলুম মুসলিম অধিবাসীরা রাজার সমর সরঞ্ামে আগুন লাগায় স্বস্তিবোধ করছিল। কিন্তু হিন্দুরা এটাকে অগ্নিদেবতার অসন্তৃষ্টি ও ক্ষোভ হিসেবে চিহ্ত করে আহাজীরি আর মাতম শুরু করে দিল । মন্দিরের ঘণ্টা বেজে উঠল। বড় পণ্ডিত সরস্বতির সামনে দু'হাত জোড় করে কাকুতি মিনতি শুরু করল। সব হিন্দু কিশোরী মহিলা মন্দিরে জমায়েত হয়ে ভজনা গাইতে লাগল । আর সকল নেভানোর জন্যে । ঘোড়ার গাড়ী দিয়ে দূরের পুকুর ও নদী থেকে বড় মটকায় করে পানি এনে আগুন নেভানো তো দূরে থাক আধা মাইল দূর পর্যন্ত মানুষের পক্ষে দীড়িয়ে থাকাও সম্ভব ছিল না । ৃ “সকল প্রহরীকে জীবন্ত আগুনে পুড়িয়ে ফেল।” বলল রাজা । রাজা জয়পাল সর্বথাসী আগুনে সকল যুদ্ধ সরঞ্জাম পুড়তে দেখে দিশেহারা হয়ে যায়। রাজা চিৎকার, চেচামেচি করে আগুনের চতুষ্পার্থ্ে ঘুরছিল আর অশ্্াব্য গালিগালাজ করছিল । রাজার ভয়ে তার উজীর, নাজির ও জেনারেলরাও শহরবাসী ও সাধারণ সৈনিকদের গালিগালাজ করছিল আর কঠিন ভাষায় কাজের নির্দেশ দিচ্ছিল। ব্রাজা যে ঘোড়ায় সওয়ার ছিল কাকতালীয়ভাবে সেই ঘোড়াটিও বিকট আওয়াজে ত্ষোরব করছিল । _ এক পর্যায়ে রাজা, মন্ত্রী ও কর্মকর্তারা দূরে দাড়িয়ে জুলত্ত লেলিহান অগ্নিশিখার দিকে নির্বাক তাকিয়ে রইল। কিভাবে আগুন লেগেছে তা বলা কঠিন।” বলল রাজা । “যতো প্রহরী কাজে নিয়োজিত ছিল ওদের সবাইকে কয়েদখানায় পা উল্টো করে ঝুলিয়ে রাখ । হননি রি অন্যথায় তাদের ভারত অভিযান ৫ ১৫৮ ডখ্৮৬.9110001179.001)
— পৃষ্ঠা ১৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।