Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 1
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

“শীঘ্বই আমরা অভিযানে বের হব ।” বলল রাজা । এসব সংবাদ সংগ্রহ করতে ইমরানের মতো ঝানু গোয়েন্দার মোটেও বেগ পেতে হল না। সারা দিন সে রাজ প্রাসাদে ডিউটি করে সন্ধ্যায় যখন ঘরে ফিরে এল তখন তাকে অনেকটাই উদ্বেগ ও চিন্তামুক্ত মনে হল। বন্দীদের ফেরার হওয়ার ব্যাপারে ইমরানের উপর রাজপ্রসাদের কেউ সন্দেহ করল না। কাসেম ও নিজাম তাড়াতাড়ি গজনী রওয়ানা হওয়ার জন্যে তাকে পীড়াপীড়ি করছিল। ইমরান তাদের পরিস্থিতি জানিয়ে বলল, আরো কয়েকদিন তোমাদের এখানেই লুকিয়ে থাকতে হবে । এ মুহূর্তে বের হলেই মহাবিপদ । শহরের প্রতিটি বহিগর্মন পথে চেকপোষ্ট বসানো হয়েছে। দূরদূরান্ত পর্যন্ত অনুসন্ধানীদল পাঠানো হয়েছে। এখন ঘর থেকে বের হলে নিশ্চিত ধরা পড়তে হবে । ইমরানের দরজায় সাংকেতিক কড়া নাড়ানোর শব্দ হলো । ইমরান হেসে বললো, দোস্ত এসেছে! দরজা খুলে দিলে দু'জন লোক ভেতরে প্রবেশ করল। ইমরান ভেতরের ছিটকানি লাগিয়ে আগস্তুকদের ঘরে নিয়ে এল । কাসেম ও এরা দু'জন ছিল পেশোয়ারের বাসিন্দা । তারা বলল, রাজা জয়পাল শীঘ্বই গজনী অভিযানে রওয়ানা হবে । এ মুহুর্তে আমাদের দুটি কাজ করতে হবে। প্রথমতঃ কাউকে দ্রুত পাঠিয়ে সুলতানকে জয়পালের আক্রমণের খবর দিতে হবে । যাতে রওয়ানা হওয়ার আগেই সুলতান প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন। দ্বিতীয়তঃ শহরের বাইরে রাজা যুদ্ধসামণ্রী ও রসদপত্রের বিরাট 'মওজুদ গড়ে তুলেছে। সমরসামথী সংঘহ ও জমার আজ শেষ দিন। ওখানে বিপুল খাদ্য, ৷ যুদ্ধান্ত্র, ঘোড়া আর গরুরগাড়ী রয়েছে। এসবে আগুন লাগিয়ে দিতে হবে । আগুন লাগানোর কি কৌশল হতে পারে? লাহোরের লোকদের এসবের কোন ধারণা নেই ৷ বলল ইমরান। এক আগন্তুক বলল, শোনেননি এর আগেরবার লাহোরবাসী কি খেলা দেখেছে। একটা মেয়েকে কেন্দ্র করে গোটা লাহোরবাসী যুদ্ধে জড়িয়ে পড়েছিল । 57355444455 ধরনের কোন খেলা দেখাতে হবে। বাটান্ডা জয়পালের রাজধানী । এজন্য এখানেই গজনীর গোয়েন্দাদের আড্ডা । যেদিন থেকে জয়পাল গজনী আক্রমণের প্রস্তুতি শুরু করল সেদিন থেকেই যাবতীয় সামরিক কর্মকাণ্ডের কেন্দ্র বানিয়েছিল লাহোরকে। লোহোরে ভারত অভিযান ক ১৫৪ ১7717577775

— পৃষ্ঠা ১৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।