Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 1
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

. নিজাম ও কাসেম ছিল পদস্থ সেনা । যুদ্ধের কলাকৌশলে তারা সিদ্ধহস্ত। _ব্লাজ্য ও রাজাদের কৃটচাল-বোলের সাথে তারা কম পরিচিত । কিন্তু ইমরান চৌকস গোয়েন্দা। কুটচালে সিদ্ধ হস্ত। পরিকল্পনায় পটু । অপরদিকে নিজাম ও কাসেম রাতের গেরিলা আক্রমণে পারদর্শী । এরা আর ইমরানের চিস্তা-ভাবনায় তাই অনেক পার্থক্য । ইমরান অভিজ্ঞ গোয়েন্দা। সে বলল, তোমাদের যদি কয়েকদিন এখানে লুকিয়ে থাকতে হয়, তবে চাচ্ছি, রাজার সৈন্য শিবিরে আমরা . আগুন লাগিয়ে দিব। | | এটাও কি সম্ভব? কেন সন্ত্ব নয়। এটা রাজার বিতীয় হামলার আগেও হতে পরত। কিন্ত এখানে আমাদের যে দু'জন-সৈন্য ছিল তারা একটি মেয়েকে কেন্দ্র করে লড়াই করে মারা গেল। এজন্য আমরা আক্রমণও চালাতে পারিনি এবং সময় মতো সংবাদও পৌছাতে পারি নি যে, গজনী আক্রমণের মুখোমুখি । £ _ “তুমিও তো এখন এক মেয়ের চক্করে পড়েছো ।” | “তা ঠিক। কিন্তু আমি কর্তব্যকে প্রেমের ফাদে আটকাবো না। একটি . মেয়ের জন্যে-আমি গজনীর মর্যাদা ভূলুষ্ঠিত হতে দেবো না। এজন্যে আমি তোমাদের হয়তো কুরবান করে দিতে পারি কিন্তু এর আগে যদি রাজা জয়পাল গজনী আক্রমণে বেরিয়ে পড়ে তবে গজনী থেকে দূরে পেশোয়ারেই যাতে গজনী বাহিনী তার সাধ মিটিয়ে দিতে পারে সে ব্যবস্থা আর্মি করব। সময় মতো সুলতানের কাছে খবর পৌছে দেয়ার ব্যবস্থা আমি করে রেখেছি। এ নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না।” “চিন্তার ব্যাপার হলো, সুলতান মাহমুদ সেনাবাহিনীর কমাণ্ড করতে পারবেন কি-না । তাছাড়া তিনি প্রতিবেশী মুসলিম রাজ্যগুলোর সাথে বিবাদেও জড়িয়ে পড়তে পারেন। সুলতানের অবর্তমানে সালতানাতে বিশৃঙ্খলাও দেখা দিতে পারে ।” বলল কাসেম বলখী। “গজনীর অবস্থা স্পর্কে বর্তমানে আমরা একেবারেই বেখবর ” বলল নিজাম। বাস্তবেও গজনীর অবস্থা ছিল শোচনীয়। সুলতানের মৃত্যুতে প্রতিবেশী _ মুসলিম রাজ্যগুলোর হিংসুটে শাসকরা মাথা চাড়া দিয়ে উঠে। সুলতানের জীবদ্দশায় এরা কখনও মথা উঁচু করে দীড়াতে পারেনি। গজনীর প্রতি শ্যেনদৃষ্টিতে তাকানোর সাহসও পেত না যারা, সুলতানের অবর্তমানে গজনীর ভারত অভিযান * ১৪৮ ডখ্৮৬.9110001179.001)

— পৃষ্ঠা ১৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।