Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 1
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

কীভাবে প্রায়শ্চিত্ত করবে সময় এলে বলব । এখন যাও। ঘরের দিকে হাটতে নাগল ইমরান । পরদিন প্রতিদিনের মতো কাসেম-ও.নিজামের জন্যে সকালের নাশতা নিয়ে গেল ইমরান। রাজ মহলের গেটে পা দিয়েই সে বুঝতে পারল, রাজা প্রাসাদে ফিরেছে। একটু পরেই রাজার ফরমান এলো । রাজ মহলে ডাক পড়েছে কয়েদীদের । কাসেম ও নিজাম রাজার চাহিদা অনুধাবন করে মাহমুদের যুদ্ধ করে ফেলল । তারা বললো, তাদেরকে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করে নিলে তাঁরা তাদের যোগ্যতা ও কৃতজ্ঞতার স্বাক্ষর রাখবে রাজা এদের কথা বিশ্বাস করে তাদের অনুরোধ মতে কামরার বাইরে থেকে পাহারা তুলে নিল। কাসেম ও নিজাম তাদের কক্ষে ফিরে এসে ইমরানকে জানাল, রাজা বলেছে, সুলতান ইন্তেকাল করেছেন। বর্তমানে তার ছেলে মাহমুদ ক্ষমতাসীন । রাজার কথাবার্তা থেকে বোঝা গেল, খুব তাড়াতাড়ি তারা গজনী আক্রমণ করতে চাচ্ছে। সুলতানের মৃত্যুতে রাজা গজনী বিজয়ের খুবই আশাবাদী । সে ভাবছে, খুব সহজেই মাহমুদকে পরাজিত করতে পারবে । সুলতানের মৃত্যু সংবাদ গজনী বাহিনীর নিয়ন্ত্রণে কে থাকবে? কাসেম ও নিজাম মাহমৃদকে মাত্র দু'তিন ডিভিশন সৈন্যের কমাণ্ড দিতে দেখেছে । কয়েকটি যুদ্ধে বাবার সহযোদ্ধা হিসেবে যুদ্ধ করতে দেখেছে। মাহমুদ সম্পর্কে তাদের ধারণা ছিল না-_ সেনাপতির কমাণ সামলানোর কতটুকু যোগ্যতা রাখেন তিনি । তিনি কি তার পিতার মতো অল্প . সংখ্যক সৈন্য দিয়ে বিশাল বাহিনীকে পরাজিত করতে পারবেনঃ এ সংবাদ শোনার পর তাদের কাছে এখান থেকে ফেরার হয়ে জলদি সুলতান মাহমুদকে রাজার সৈন্যবল ও আক্রমণ প্রস্তুতি সম্পর্কে অবহিত করাটা অত্যন্ত জরুরী মনে হয়েছে। এদিকে ইমরান তাদেরকে বলেছিল, ঝাষি নামের যে হিন্দু মেয়েটি মুসলমান . হয়ে তার সাথে গজনী চলে যেতে আগ্রহী ছিল তাকে ইতিমধ্যে পত্তিতেরা বলীদানের জন্য ধরে নিয়ে গেছে। ইমরান তাদের একথাও বলেছে, তাদের . দু'জনকে এখান থেকে মুক্ত করে. ওই মেয়েটিকেও সে মন্দির থেকে অুক্ত করে গজনী নিয়ে যাবে । বিষয় দুটিকে সে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। ওদের কক্ষের বাইরে থেকে পাহারা তুলে নেয়ায় সে রাতেই এদের ফেরার ৬ করানোর সংকল্প করল ইমরান। | ভারত অভিযান *% ১৪৫ ডখ্৮৬.911001179.001

— পৃষ্ঠা ১৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।