কোন দিন তুমি শান্তিতে ঘুমাতে পারবে না । ন্যাংটা হয়ে রাস্তায় চিল্লাবে আর কেঁদে কাটাবে ।” - - : ছিটকে পড়া জামিলাকে হাত ধরে টান দিয়ে বসিয়ে দিল ইমরান। কালবিলষ না করে রওয়ানা হল ঘরের দিকে । একটু অগ্রসর হতেই জামিলার চিতকার ভেসে এলো । সেই সাথে শুনতে পেল জামিলার ডাক ... ইমরান! ইমরান! দাড়াল ইমরান। পরি মরি করে দৌড়ে এসে ইমরানের পায়ের কাছে হুমড়ি খেয়ে পড়ল। কবুতরের বাচ্চার মতো ভয়ে কাপছিল জামিলা ৷ ধরা গলায় বলল, আমাকে বাড়ি পৌছে দাও ইমরান! আমার ভয় করছে। আমি যেতে পারব না। আগুনের মতো কি একটা দেখেছি সামনে- হঠাৎ করে জ্বলে উঠেছে আবার নিভে গেছে। তুমিও কি কোন আলো দেখেছিলেঃ আকাশে কোন বিজলি চমকায়নি তো?” “কোন নারীকে ভয় দেখানো আমার রুচিবিরুদ্ধ। এখানে তোমাকে একা ফেলে রেখে যেতেও বিবেকে বাধছে। কিন্তু জেনে রেখো, নিরপরাধ মেয়েটির প্রতিটি রক্তের ছিটা তোমার জন্য ভীতিকর বিজলীর মতো চমকাবে, ওর মৃত্যুর আওয়াজ তোমার মাথায় বন্ত্রাধাতের চেয়েও ভয়াবহ হয়ে দেখা দিবে। মৃত্যু তোমাকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে, কিন্তু তুমি মরতে পারবে না ।” “আমার ভয় করছে!” ইমরানকে জড়িয়ে ধরতে গিয়ে আবার পড়ে গেল জামিলা। কোন মতে উঠতে উঠতে বলল, আমাকে বাড়িতে পৌছে দাও। আমাকে একা ফেলে গেলে এখানেই মরে যাবো.। আমার উপর একটু দয়া কর ইমরান! | | চল! . জামিলার বাড়ির দিকে রওয়ানা হল ইমরান। জামিলা লাফিয়ে উঠে ইমরানের বাহু ঝাপটে ধরল । ইমরানের বাহু শক্ত করে ধরে এদিক ওদিক টলতে টলতে কোন মতে বাড়ির সীমানা পর্যন্ত পৌছল জামিলা ৷ পথে কয়েকবার হৌচট খেয়ে পড়ে যেতে গিয়ে ইমরানকে ঝাপটে ধরে রেহাই পেয়েছে । দেয়ালের কাছে পৌছে ইমরান থেমে গেল। “আমি কী করব ইমরান!” জামিলা এভাবে উচ্চারণ করল যেন ঠাণ্ডায় দীতে খিল ধরে গেছে তার। “পাপের প্রায়শ্চিত্ত কর!” “কী ভাবে?” ভারত অভিযান €% ১৪৪ ডখ্৮৬.911001119.001
— পৃষ্ঠা ১৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।