“এখন নিশ্চিন্ত থাক, তোমার কাজ হয়ে গেছে" বলল পণ্ডিত। “এখানে আমি ওকে দেখতে পেলে নিশ্চিন্ত হতে পারতাম । দেখলেন তো আপনার চাহিদা মতো আমি আপনার প্রাপ্য উসুল করেছি।” বলল জামিলা । “এরপরও তুমি সন্দেহে ভূগছো । ওকে এখানে রাখা সম্ভব নয়। তাকে টিলার উপরে অবস্থিত মন্দিরে পৌছে দিয়েছি। তুমি চাইলেও আমি ওকে আগামীকালই . বলী দিতে পারব না। আমাদের অনেক রীতিনীতি আছে। এগুলো পালন করতে হবে। এটাই তো প্রথম নয় । আমার জীবনে আমি চারটি কুমারী আর দুটি শিশু বলীদান করেছি । এই মেয়েকে অন্তত এক চাদ আমরা টিলার মন্দিরে রাখব । তাকে এভাবে তৈরি করব, তার বলাচলা সব বদলে যাবে । রঙ ঢঙে পরিবর্তন ঘটবে । এক সময় সে নিজে থেকেই বলতে থাকবে- “আমাকে দেবীর চরণতলে বলি দিন” | সে তার মুখেই বলীদানের উদ্দেশ্য ব্যাখ্যা করবে । আমি তোমার উদ্দেশ্য সাধন করে দিয়েছি। টির লিরিস্ানাহি হাছান; যাও মাঝে মধ্যে এখানে এসো।, উদ্দেশ্যের মাত্র অর্ধেক আমার পুরণ হয়েছে।' বদল জামিনা। __ বাকীটাও পূর্ণ করে দেব। বলল পগ্ডিত। তোমাকে এমন জিনিস দেব, সে এগ “না৷ এগিয়ে দিতে হবে না । একাই যেতে পারব ।” খুব কাছে থেকে জামিলা ও পঞ্তিতের সংলাপ শুনছিল ইমরান। একটি ঝোপের আড়াল ছাড়া তাদের মধ্যে দূরত্ব ছিল খুবই কম। ইমরানের কাছে পরিষ্কার হয়ে গেল, খষিকে জামিলাই পঞ্ডিতের হাতে তুলে দিয়েছে। এ কাজ করতে জামিলা পণ্তিতকে কি বিনিময় দিয়েছে তাও বুঝতে বাকী রইল না তার। ইমরান । পণ্ডিত ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। পন্তিত দরজা বন্ধ করতেই _জামিলার পিছু নিল ইমরান । জামিলার ধৃষ্টতা আর দুঃসাহসের জন্যে আশ্চর্য হলো ইমরান। ঘন বৃক্ষঘেরা চত্র পেরিয়ে নির্বিকার চিত্তে বাড়ি ফিরছে জামিলা ৷ ইমরানের ইচ্ছে হচ্ছিল ওকে এখনই হত্যা করে ফেলবে। কিন্তু নিজের ক্ষোভ রাগ নিয়ন্ত্রণ করে জামিলার দিকে দ্রুত অগ্রসর হয়। কাছে পৌঁছতেই . পিছনে পায়ের শব্দ পেয়ে ভয়ে থমকে দীড়াল জামিলা । “তোমার অপূর্ণ আশা পূর্ণ হবে না জামিলা! তোমার পথের কাটা মনে করে নিরপরাধ একটি মেয়েকে জীবন্ত মেরে ফেলতে যে ভয়ঙ্কর চক্রান্ত তুমি করেছো, এর শাস্তি তোমাকে ভোগ করতেই হবে ।” ভারত অভিযান €% ১৪২ ডখ৮৬.911001179.001)
— পৃষ্ঠা ১৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।