Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 1
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

দেখল, এখানে কোন মোড় নেই, পথই শেষ হয়ে গেছে। পিছনে ফিরে সে ঘন বনবীথির মাঝ দিয়ে চলতে চলতে গাছের সাথে ধাক্কা খেল। সম্বিত ফিরে আবার উল্টো পথে চলতে শুরু করল । এক পর্যায়ে ইমরান মাথার পাগড়ী খুলে মাথা ও চেহারা এমনভাবে পেঁচিয়ে বেঁধে নিল যে, এখন তাকে দেখে কারো পক্ষে চেনার কোন উপায় নেই। দুটো চোখ ছাড়া আর কিছুই অবমুক্ত নয়। ইমরান ছিল পেশাদার গোয়েন্দা । শহরের সব অলিগলিই তার চেনা । গোয়েন্দাদের প্রথম কাজই থাকে আবাসন ও ভৌগোলিক অবস্থান সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা । ইমরান মন্দিরের দিকে রওয়ানা হয়। মন্দিরের কোথায় কি তা ইমরানের মুখস্থ। সে চুপিসারে প্রধান ফটক পেরিয়ে প্রধান পঞ্জিতের ঘরের দিকে গেল। তার ধারণা খষিকে এখানেই রাখা হয়েছে। থমকে দীড়াল ইমরান । ভাবল, খষিকে এখান থেকে উদ্ধার করতে পারলে এখান থেকেই পেশোয়ারে চলে যাবে আর ঘরে ফিরে যাবে না। কিন্তু পা বাড়াতেই কোন অদৃশ্য শক্তি যেন থামিয়ে দিল তাকে । নিজাম ও কাসেমের কথা তার মনে পড়ল। মনে একথাও উদয় হলো, খবিকে নিয়ে পালিয়ে যাওয়া তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যে জাতীয় দায়িত্ব কাধে নিয়ে সে এখানে দীর্ঘ দিন যাবৎ সফলতার সাথে কাজ করছে এখন এভাবে চলে গেলে দায়িতে চরম অবহেলা হবে, বিশেষ করে নিজাম ও কাসেমের মুক্তি অসন্তব হয়ে উঠবে । সেই সাথে . বাজার গতিবিধি সম্পর্কেও সুলতান আগাম কোন সংবাদ পাবেন না আর । চিন্তায় তার শরীর ঘেমে ওঠে । ধীরে ধীরে সর্পিল গতি ও সতর্কে বড় পণ্ডিতের ঘরের দিকে এগিয়ে গেল ইমরান । ইমরানের মনে হলো, আবেগ তাড়িত হয়ে কিছু করা তার ঠিক হরে না, তাকে আরো সতর্কতা অবলম্বন করা দরকার। বিড়ালের মতো অতি সন্তর্পণে বড় পত্তিতের ঘরের কাছে চলে গেলো ইমরান । এলাকাটা ছিল অন্ধকারাচ্ছন্ন । ইমরান বড় পণ্ডিতের ঘরের অতি কাছে চলে গেল। দরজা থেকে একটু আগে দীড়িয়েছে ইমরান! এমন সময় পঞ্ডিতের দরজা খুলে গেল। ভিতরের আলো দরজার ফাক গলিয়ে বাইরে পড়ল। এই আলোতে দেখা গেল, ভেতর থেকে একজন মহিলা বের হচ্ছে, সাথে বড় পঞ্তিতও বের হল। জায়গাটি ছিল ঝোপঝাড় ও ঘন গাছ-গাছালিতে পরিপূর্ণ । সে দ্রুত নিডিতাদানি ভিডিন রি ডির রাডত মহিলাটি আর কেউ নয় জামিলা। ভারত অভিযান * ১৪১ ডখ্৮্.911001119.001

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।