“তোমার বয়স কম হলেও তোমার কথাগুলো বয়স্ক মানুষের মতো । কথাগুলো এত নুল্যবান যা নিয়ে খুব কম মানুষই ভাবে। স্বীকার করতে হবে, তুমি যথৈষ্ট প্রাজ্ঞ ও মেধাবী ।” পপ্তিতের কণ্ঠে আভিজাত্য ও আত্মমর্ধাদার ছাপ । “আমার মনের দুঃখ আমাকে বয়স্ক বানিয়ে দিয়েছে । এসব আমার কথা নয়, আমার ভগ্ন হৃদয়ের অভিব্যক্তি মাত্র । আমার হৃদয় ব্যথাভরা, দুঃখ-যন্তরণায় ক্রিষ্ট 1” “কি রহস্য জান তুমি?” রহস্যের কথা আর কি বলবো। আমি অল্প বয়স্কা আর সুন্দরী না হলে মুসলমান পরিচয় দেয়ার পর এতক্ষণে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে আপনি বের করে দিতেন অবশ্যই। কামরা ধুয়ে এখানে।আগর-লোবান জ্বালাতেন; ধৃপ দিতেন, ভজনা গাইতেন, আরো কতো শত করে, মন্দির পবিত্র করতেন। কিন্তু আমার রূপ দেখে আপনি ভুলেই গেছেন, মুসলমান ঢুকলে হিন্দুর ঘর অপবিক্র হয়ে যায়! আপনি সোনার মুদ্রাগুলো ধরে দেখেছেন, আমাকে কাছে বসিয়েছেন। এসব সোনার ঘুদ্রা আর আমার যৌবন উলে পড়া শরীর দেখে আপনার চোখ ও মন থেকে পাপ্তিত্য দূর হয়ে গেছে। আপনার মুখে শুধু পঞ্ডিতের স্বরটা রয়ে গেছে। অন্তরের দিক থেকে এখন আপনি আমার স্বামীর মতই । সে টাকার বিনিময়ে আমাকে কিনে নিয়েছে। আামার বাবা আমাকে বিক্রি করে দিয়েছেন। আমি বিক্রিত পণ্য । এখন আমি বিক্রি হতে কিংবা কাউকে খরীদ করতে একদও ভাবি না। আমার মন যাকে চায় তাকে আমি খরিদ করতে পারি সব কিছুর বিনিময়ে “তুমি কিন্তু রহস্যের কথা বলছিলে!' . আপনি বুকে হাত রেখে শুনুন তাহলে । দু'জন ধনাট্য লোকের মেয়েকে আপনারা বলীদানের জন্যে নির্বাচন করেছিলেন, কিন্তু টাকার বিনিময়ে তাদের ছাড়িয়ে নিয়েছে তার অভিভাবকরা । আমার স্বামী অনেক বড় ব্যবসায়ী । সে ধর্মের একটি বিধানই শুধু জানে যে, একজন মুসলমান একসাথে চারটি বিয়ে করতে পারে। তার ওঠাবসা, চলাফেরা সবই হিন্দুদের সাথে। তাই আমিও আমার ধর্মকে একপাশে রেখে দিয়েছি।, এখন আপনিও আপনার ধর্মকে দরজার বাইরে রাখুন। সোনার মুদ্রাগুলো গুনে বুঝে নিন, আমার কথামতো কাজ করুন৷ আরও কিছুর চাহিদা থাকলে তাও বলুন । ভারত অভিযান *% ১৩৪ ডখ্৮৬.911001179.001)
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।