Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 1
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

“এসব লোকগুলো নারীকে মানুষই মনে করে না। দেবতাদের জন্যে শুধু মেয়েদের কেন বলী দেয়া হবে, বলী কি কোন পুরুষ মানুষকে দিতে পারে না?” একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল খষি। “তোমাদের ধর্মে তোমার প্রশ্নের কোন জবাব নেই খষি । আমার ধর্মে মানুষ বলিদানের কোন রীতি নেই।” “আমি পুড়ে মরতে চাই না। আর পালিয়ে বাচার কোন পথও নেই, কোন আশ্রয় নেই।” এক বুক হতাশা ও ভীতকণ্ঠে বলল খষি। কথা বলতে বলতে এক পর্যায়ে ইমরান-খাষি ঘনিষ্ঠ হয়ে গেল। উভয়েই ভুলে গেল ধর্মের ব্যবধান, সামাজিকতার দেয়াল। নিজের দায়িতৃজ্ঞানের কথাও ভুলে গেল ইমরান। রাত কত হয়েছে তারও কোন খেয়াল নেই । সেও যাওয়ার জন্যে উঠি উঠি করেও উঠতে পারছিল না। ইমরানের মধ্যে সে খুঁজে পেল তার জীবনের নিরাপত্তা, নিরাপদ আশ্রয় ৷ ইমরানের সান্নিধ্ই যেন তার পরম ঠিকানা । সে উঠতেও চাচ্ছিল না, কিন্তু যেহেতু এখানে থাকা সম্ভব নয় তাই অগত্যা গাত্রোথান করল খঁষি। দু' তিন দিন পর খাষি আবার ইমরানের ঘরে এল । কথা শুরু করতে যাবে এমন সময় বাইরে জগমোহনের হাক শোনা গেল। “তোমার দাদা এসেছে খষি । তুমি পাশের কামরায় লুকিয়ে পড় ।” জগমোহন ঘরে প্রবেশের আগেই খষি অপর কামরায় লুকিয়ে গেলো । “তুমি আমাকে মাংস খাইয়ে এমন করে ফেলেছো যে, ঘরের সজি-তরকারী দেখলে আমার খাবার আহ দমে যায় । কোন খাবার আছে কি?” ইমরান গোশ্ত রান্না করে আগে থেকেই রেখেছিল। হাড়িসহ রান্না করা গোশত সে মোহনের সামনে এনে দিল । জগ এটা দেখার প্রয়োজনবোধ করেনি, ইমরান খেয়েছে কি খায়নি । সে হাড়ির সবটুকু গোশ্ত খেয়ে সাবাড় করল । “ওরা বলী দানের জন্যে কোন মেয়ে কি ছিনিয়ে এনেছে?” “না এখনও পায়নি । জানি না, পপ্ডিতেরা কোন ধরনের কুমারী তালাশ করছে।” - “তোমাদের বোন কি মন্দিরে যায়ঃ” “না! তবে আমার আশঙ্কা হয়, আর কতদিন ওকে লুকিয়ে রাখতে পারব।” ঢু ইমরান চেষ্টা করছিল জগমোহনকে তাড়াতাড়ি বিদায় করে দিতে । সে রহাউ ররর ভিজিলি নর ভরহ রিনা ভারত অভিযান € ১২৯ ডখ্৮৬.911001179.001)

— পৃষ্ঠা ১২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।