জামিলা তার মধ্যে মানবিক তাড়না উস্কে দেয় । মানব-মানবীর জৈবিক তাড়না তাকে এখন ছিড়ে খাচ্ছে। একাকী সে দায়িত্রে গুরুভার "অনুভব করছিল এবং এই সমীকরণে পৌছতে সক্ষম হয়, খষি ও জামিলার কামনার ঝড় তাকে দায়িত্বের কঠিন অনুশীলন ও একাগ্রতা থেকে বিচ্যুত করতে পারে । আজকের পরিস্থিতিতে বুঝাতে পারল, এখন থেকে তার ঘরে রীতিমত ঝষি ও জামিলার আগমন ঘটবে এবং এরা তার দায়িত্ পালনের ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করবে। সে একাকী ঠিক করল, তার প্রতি অর্পিত দায়িত্ব পালন থেকে বিচ্যুত হওয়া একটা জাতির সাথে বেঈমানীর নামান্তর । তাই সে ওদের কিছু না জানিয়েই দূর এলাকায় ঘর দেখার সিদ্ধান্ত নিল। সেই সাথে এও ঠিক করল, অচিরেই সে লাহোর থেকে গজনী চলে যাবে সিদ্ধান্ত যাই নিক, দায়িতৃজ্ঞান যতই থাক, রক্ত-মাংসেই গড়া একজন মানুষ ইমরান । নারীর ব্ূপ-সৌন্দর্য যে কোন কঠিন পুরুষকেও কাবু করতে সক্ষম । ইমরানের বেলায়ও এর ব্যত্যয় ঘটল না। দুই নারীর যন্ত্রণায় পিষ্ট হতে লাগল ইরান। ভিতরে ভিতরে ভার মধ্যে নারী ও গোয়েন্দা কর্তব্য দারুণ সংঘাতের জন্ম দেয়। পরদিন সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এলেই ইমরানের ঘরে হানা দিল ঝষি। এটা ছিল খধির দ্বিতীয়বার ইমরানের সংস্পর্শে আসা । খষির ভাব দেখে মনে হচ্ছে, ছোটবেলা থেকেই ইমরান তার পরিচিত, দু'জন একসাথে হেসে খেলেই বড় হয়েছে যেন। ও ও গতকাল তুমি বলেছিলে আমার শবদেহকে তুমি জ্বলতে দেবে না। একথা কেন বলেছিলে”? জিজ্ঞেস করল ঝষি। প্রশ্নের জবাব এড়িয়ে ইমরান বলল, “গতকাল তুমি এখানে এসেছিলে তোমার ভাইয়ের খোজে । আজ কেন আসলেঃ “তোমাকে দেখতে এসেছি।” “কেনঃ” “তুমি আমাকে জলতে দেবে না কেন তা জানতে । গতকাল তোমাকে বলতে পারিনি । একসেনা কর্মকর্তার সাথে আমার বিয়ে ঠিক হয়ে রয়েছে।' “আর সে গজনী অভিযানে যাবে । তোমার জীবনও বোনের মতই চিতার আগুনে জ্বলে ভস্ম হয়ে যাবে ।” ভারত অভিযান * ১২৮ ডখ্৮্.911001179.001)
— পৃষ্ঠা ১২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।