বিক্রি হয় এদের কোন প্রাণ থাকে না, মরে যায়। তুমি কি আমার মৃত, জীবনটাকে জীবিত করতে পার ইমরান?” “তাহলে স্বামীর কাছ থেকে তুমি তালাক নিয়ে নাও। তারপর আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও ।” এটা সম্ভব নয় ইমরান! আমি তোমাকে নিয়ে পালিয়ে যেতে চাই । যতো টাকা-পয়সা লাগে আমি সাথে নিব । তুমি যেখানে নিয়ে যেতে চাও সেখানেই যাব। তবুও তুমি আমাকে রক্ষা কর। একটু সুখ তুমি আমাকে দাও । জামিলা কামোদ্দীপ্ত হয়ে ইমরানের গলা জড়িয়ে ধরে বলল, তুমি আমার জিঞ্জির থেকে ছুটতে পারো না ইমরান । স্বামী ছাড়া আমি কারো সাথে মিলিনি। কিন্তু বহুদিন যাবত পিপাসার্ত আমি । আমার হৃদয় তোমাকে পেতে পাগল হয়ে গেছে। আমার শরীর কামনার আগুনে জলে ভম্ম হয়ে যাচ্ছে, তুমি আমাকে বাচাও ইমরান! “তুমি প্রবৃত্তির আগুনে নয়, প্রতিশোধের আগুনে জবলছ। এই আগুনে তোমার বাবাকে জ্বালাও । যে লোক টাকার বিনিময়ে বুড়ো লোকের কাছে তোমাকে বিক্রি করে দিয়েছে। এরপর একইভাবে স্বামীকেও সেই আগুনে নিক্ষেপ কর।” “আচ্ছা বল, তুমি আমার সঙ্গী হবেঃ” “কি করতে চাও তুমি?” “আমি স্বামীকে বিষ খাইয়ে মেরে ফেলব। কিন্তু তুমি আমাকে এখান থেকে দূরে কোথাও নিয়ে যাবে।” গভীর দুশ্চিন্তায় ডুবে গেলে ইমরান । এ সুযোগে জামিলা একান্ত ঘনিষ্ঠ হয়ে দুহাতে জড়িয়ে ধরে আদর করতে থাকে । চরম উদ্দীপ্ত জামিলা ৷ ভাবল এবার শিকার কজায় এসে গেছে। ওকে দু'হাতে সরিয়ে বলল, ঠিক আছে, আমি তোমাকে সঙ্গ দেবো। কিন্তু স্বামীকে সে দিন বিষ খাওয়াবে যে দিন আমি বলব । এর মধ্যে আমি কোথাও জীবিকার ব্যবস্থা করে নেব । “ধোকা দিচ্ছ না তো?” “না।” . “আমাকে তোমার ঘরে আসতে বাধা দেবে না তো?” : “না আসলেই ভাল হবে । কারণ তোমার আমার সম্পর্কের ব্যাপারে কারো সন্দেহ সৃষ্টি হোক তা আমার কাম্য নয়।” বলল ইমরান। ভারত অভিযান % ১২৬ ডখ্৮৬.9110001179.001
— পৃষ্ঠা ১২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।