- “আপনার বিবি নেইঃ” “এখনও বিয়ে করিনি ।” হিন্দু মেয়েটির চেহারার নিরুদ্ধেগ ভাব আর মুচকি হাসি দেখে ইমরান বুঝে ফেলল, বাবার অসুখের কথা বললেও এই মেয়ে এতো সকাল সকাল উঠবার নয়। ইমরানের চেহারা ও কথা মেয়েটিকে মন্ত্রমুদ্ধের মতো বসিয়ে রাখল। “আপনি বিয়ে করেননি কেন” “ঝাষি তোমার বাবা অসুস্থ ৷ তোমার জলদি ঘরে ফেরা দরকার । আজ নয় অন্য দিন এসব ব্যাপারে কথা বলব ।” বলল ইমরান। “অসুখটা ততো গুরুতর নয়। এমনিতেই আপনার ঘরে একটু বেশি সময় বসলাম । আপনার ভাল না লাগলে উঠি । দাদার কাছে আপনার অনেক প্রশং শুনেছি। এজন্যে আপনাকে দেখার খুব শখ ছিল। সত্যিই আপনি সুন্দর, চমত্কার । আমার দাদাটা অধিকাংশ সময় উদাস থাকে । ইদানীং আহারাদিও ঠিকমত করে না।” ইমরানের একবার ইচ্ছে করছিল, খষিকে বলে দেবে যে, মোহন প্রতিরাতেই তার ঘর থেকে গোশ্ত খেয়ে বাড়ি ফেরে, তাই সে আহার তো কম করবেই। কিন্তু এটা ছিল খুবই গোপন একটি ব্যাপার। গোপনীয়তা রক্ষার্থে সে বিষয়টি চেপে বলল, যে নিজের আদুরে বোনকে জীবন্ত পুড়ে মরতে দেখেছে তার মধ্যে উদাসীনতার ভাব আসাটা স্বাভাবিক । তুমিও মনে হয় বোনের মৃত্যতে অনেক কষ্ট পেয়েছো, তাই না খষিঃ কষ্টের কথায় ঝধির কণ্ঠ থেকে “আহ” বেরিয়ে এলো । তার চোখে ছলছল করছে পানি। ধরা গলায় বলল, “জানিনা, আমার ভাগ্যেও হয়তো জীবন্ত পুড়ে মরাই রয়েছে । এজন্য ইচ্ছে করে জীবনে বিয়েই করব না ।” ইমরান তন্ময় হয়ে তাকিয়েছিল ধষির দিকে । খষিও মুগ্ধের মতো ইমরানের চেহারায় কি যেন খুঁজে ফিরছিল। ইমরান অনুভব করছিল, হতাশার সাথে সাথে কি যেন এক স্বপ্ন ঝষির হৃদয়ে বাসা বেঁধেছে । শরীরের সৌন্দর্য আর ধর্মের ঝষিও বিধি-নিষেধে বাঁধা বামুন পরিবারের এক অসহায় তরুণী । যার পক্ষে এই বিধি-নিষেধের দেয়াল টপকানো সত্যিই বড় কঠিন। খষি হয়তো ইত্যবসরে ইমরানকে দেখে এসবই ভাবছিল। তার স্বপ্নের পায়রারা অনেক দূর উড়াউড়ি ই জিনিশা জেরার ভছি হনব ররর গেল। ভারত অভিযান * ১২২ ডখ্৮৬.9110001179.001
— পৃষ্ঠা ১২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।