করলে মোহন বলল, সস্নেহ নন্হির সাত অভির তেরা হয়েছে।”, : “কে পুড়িয়ে মারল?” হিরিহররা হারুন “আমার ধর্ম!” বোনটির বিয়ে হয়েছিল এক বছরও হয়নি। ওর স্বামী ঘোড়া থেকে পড়ে গিয়ে আহত হয়৷ কিছু দিন রোগে ভুগে আজ মারা গেল। ওর লাশ চিতায় রেখে ওর ভাইয়েরা আমার বোনটিকেও চিতায় দাড় করিয়ে আগুন ধরিয়ে দিল। তুমি হয়তো চিতা দেখনি ইমরান । চৌকোণা বিশিষ্ট একটি লোহার পাকা ভিটিতে এক মানুষ সমান কাঠখড়ি পরতে পরতে বিছিয়ে দিয়ে মধ্যে শবদেহ রেখে আগুন জ্বালিয়ে দেয়া হয়। আমি শবদেহ পোড়ানোর দৃশ্য সহ্যই করতে পারতাম না, কিন্তু আজ আমার বোনকে জীবন্ত দগ্ধ হতে দেখলাম! হিন্দু মেয়েরা পৃত চরিত্রের অধিকারী দাবী করে বলা হয়, মৃত স্বামীর চিতায় জীবিত স্ত্রীকেও জ্বলতে হয়। মৃত স্বামীর চিতায় জীবিত স্ত্রীর মরে যাওয়াকে “সতীদাহ” বলা হয়। কোন মহিলা যদি সহমরণে অনীহা দেখায় তবে তাকে দ্বিতীয় বিয়ে থেকেও বিরত থাকতে হয় । হিন্দু ধর্মের লোকেরা মনে করে, স্ত্রী যদি সহমরণ না করে তবে স্বামীর অবর্তমানে মানবিক দুর্বলতার সুযোগে সে যে কোন সময় অসতী হয়ে যেতে পারে। এজন্য মেয়েরাও সহমরণকেই গ্রহণ করে । আমি নিজেও “সতীদাহ" প্রথার নিতে পারছি না। আমার কাছে এই রীতি জঘন্য এক বর্বরতা । প্রকৃত প্রস্তাবে কোন মহিলা-ই সাগ্রহে স্বামীর চিতায় জ্বলে মরতে চায় না। আমার বোনও চিতায় জুলতে চায়নি । তাকে টেনে হেঁচড়ে চিতায় তোলা হয়েছে। তার দু'টো পা রশি দিয়ে চিতার সাথে বেঁধে.দেয়া হয়েছে, যাতে সে চিতা থেকে পালাতে না পারে। আমাকে বোনটি খুব আদর করতো । কিন্তু আমি বোনটির জীবন রক্ষায় কিছুই করতে পারিনি । প্রায় দেড়-দু'শ লোক চিতার পাশে দীড়িয়েছিল 1 কেউ . তার বাচার আকুতি শুনে এগিয়ে যায়নি । এই মানুষগুলো ধর্মের শিকলে বাধা এক একটি হিংস্র জীব। চিতার আগুনে যখন কাঠ ও বাশগুলো পোড়ার শব্দ হচ্ছিল ক্ষোভে-দুঃখে আমার হৃদপিগু বন্ধ হয়ে যাচ্ছিলো । আমি আমার বোনের চিতার দিকে তাকাতে পারছিলাম না, মুখ ফিরিয়ে নিয়েছিলাম অন্যদিকে । আমার বোনের আর্তনাদ ও চিৎকার আমার হৃদপিণ্ড বারবার ধাক্কা দিতে থাকে। ভারত অভিযান % ১১৬ ডখ্৮্.911001179.001
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।