সে সফল হলো বটে কিন্তু ইমরানের প্রেমিকা হিন্দু কুমারীকে পণ্ডিতদের দুর্ভেদ্য দুর্গ থেকে মুক্ত করার কঠিন কাজটা রয়ে গেল। এমন একটি মেয়ে যে ইমরানের প্রেমে নিজের ধর্ম, দেশ ও জাতিকে ত্যাগ করতেও আগ্রহী, তাকে নিশ্চিত ই 455549084 | ইমরান সুদর্শন, পরিপাটি, অমায়িক যুবক । সে নানা রূপ ধারণ করতে পারে এবং সে নানা ঢংয়ে কথা বলতে ওস্তাদ । ভাষাও জানে একাধিক । ওর কথা যাদু মাখা । প্রকৃতপক্ষে ইমরান ছিল সে সব সুপুরুষের মতো আল্লাহ প্রদত্ত সৌন্দর্য ও আকর্ষণীয় চরিত্রের অধিকারী বিপরীত লিঙ্গের মানুষ যাদেরকে দেখতে বারবার পিছন ফেরে তাকাতে বাধ্য হয়। ইমরান কোন শাহাজাদা ছিল না বটে, সামান্য এক রাজকর্মচারী। কর্মচারীর পোশাক পরতো, তাদের মতই কথা বলতো, কিন্তু রাজকর্মচারীর আড়ালে সে ছিল গজনীর দক্ষ গোয়েন্দাদের অন্যতম | সে পাঞ্জাবী ভাষায় অনর্গল কথা বলতে পারতো । কখনো কারো বিন্দুমাত্র সন্দেহ হয়নি যে, এই আত্মপরিচয়হীন লোকটি রাজা জয়পালের জন্যে ভয়ঙ্কর এক বিপদ ডেকে আনতে পারে । বেশ কিছুদিন ধরে সে লাহোর থাকছে । শহরের একটি ঘরে একাকী থাকে । তার প্রতিবেশীরা তার সম্পর্কে জানত, সে রাজমহলের এক বিশেষ কর্মচারী । এছাড়া বেশি কিছু জানতো না । আর জানতো, সে মুলতানের অধিবাসী । অনেক রাত করে সে বাড়ি ফিরতো । তার সমবয়স্ক এক ব্রাহ্মণ হিন্দু জগমোহনের সাথে ছিল তার সখ্য । জগমোহনের বাবা ছিল ব্যবসায়ী । গভীর রাতেও জগমোহনকে ইমরানের ঘরে আসতে দেখেছে প্রতিবেশীরা । ইমরান-জগমোহনের মতো এমন হিন্দু-মুসলিম বন্ধুত্ প্রতিবেশীরা দ্বিতীয়টি দেখেনি । এলাকাটি ছিল হিন্দু সংখ্যাগরিষ্ঠ । সংখ্যালঘু মুসলমানদেরকে সাধারণত হিন্দুরা ঘৃণা করতো । হিন্দু প্ডিতেরা মুসলিমদের বিরুদ্ধে হিন্দু প্রজাদের মনে ঘৃণা আরো বাড়িয়ে দিয়েছিল । কিন্তু প্রথম সাক্ষাতেই জগমোহন ইমরানের আচরণে দারুণ মুগ্ধ হয়েছিল। ধীরে ধীরে তাদের মনে সৃষ্টি হয় এক গভীর হৃদ্যতা। প্রতিদিন দু'জনের মধ্যে দেখা-সাক্ষাৎ না হলে, কথা না হলে পেরেশান : হয়ে যায় তারা । জগমোহন রাত দুপুরে এসেও ইমরানের ঘরে হানা দেয়। কখনও সে ইমরানের ঘরে রাত কাটিয়ে সকালে বাড়ি ফেরে। পরিচয়ের প্রাথমিক পর্যায়ের একটি ঘটনা । একদিন ইমরান জগমোহনের বাড়িতে তাকে খুঁজতে গেল । দেখে, মোহন কাদছে। কান্নার কারণ জিজ্ঞেস ভারত অভিযান « ১১৫ ডখ্৮৬.911001119.001)
— পৃষ্ঠা ১১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।