শক্তিটুকুও নিঃশেষ হয়ে গেল। শক্রবাহিনীর যে কমান্ডার প্রথমে হাতিয়ার ফেলে দিয়েছিল তার কাছে মাহমুদ জিজ্ঞেস করলেন, ইসমাঈল এখন কোথায়? কমান্ডার বলল, সে নিহতও হয়নি আহতও হয়নি। আপনার আক্রমণের তীব্রতায় ভীত হয়ে সৈন্যদের কিছু না বলেই হয়ত পালিয়ে গেছে। কমান্ডার ইসমাঈলের পালিয়ে যাওয়ার সম্তাব্য দিকও বলে দিল। কর এবং নৈতিক অপরাধীর মতো ওকে নজরবন্দী.করে আমার কাছে নিয়ে এসো।' রাতের ঘন আঁধার ঘনিয়ে আসার আগে ভ্রাতৃঘাতী এই গৃহযুদ্ধের সমাপ্তি ঘটল । ইসমাঈলের বাহিনী বন্দী অবস্থায় সারি বেঁধে বসে থাকল আর মাহমূদের সৈন্যরা তাদের পাহারা দিচ্ছিল। রাত বাড়ার সাথে সাথে আহত সৈন্যদের আহাজারি, চিৎকার আর রোদন বাড়তে থাকল । ক্ষত-বিক্ষত ঘোড়া, জখমী হাতি আর হাত-পা কাটা সৈন্যদের আর্ত চিৎকারে রাতের ময়দান বিভীষিকাময় হয়ে উঠল। মাহমূদ নির্দেশ দিলেন, উভয় দলের আহত সৈন্যদের তাবুতে এনে চিকিৎসা করো । শক্র-মিত্র বিচার না করে সবার ক্ষতস্থানে যথাসম্ভব পৰ্টির ব্যবস্থা করো। | | মশাল জ্বালিয়ে দেয়া হল চতুর্দিকে। সেবক দল ময়দান থেকে খুঁজে আহতদের চিকিৎসার জন্যে নিয়ে যাচ্ছিল মাহমুদ ময়দান জুড়ে লাশ আর আহতদের মধ্যে টহল দিচ্ছিলেন । পরিচিত কমান্ডার ও সিপাহীদের লাশ দেখে অব্যক্ত যন্ত্রণায় ছটফট করছিলেন । 'এমন সময় দূর থেকে একটি মেয়েলী কণ্ঠে ভেসে এলো-_ মাহমুদ! মাহমুদ! . পরিচিত কণ্ঠের আওয়াজ শুনে মাহমুদ সে দিকে দৌড়ে গেলেন । তার পা জড়িয়ে ধরলেন । তাকে চুমু দিলেন. মা ছেলেকে বুকে জড়িয়ে আবেগে বাকরুদ্ধ হয়ে পড়েন। দীর্ঘক্ষণ কারো মুখ থেকে কোন কথা বের হলো না। যুদ্ধের ভয়াবহতা ও আশাতীত সাফল্যে মা ও ছেলে উভয়ে ছিলেন আবেগাণুত, আত্মহারা কিন্তু বেদনাক্লান্ত। অনেকক্ষণ পর মা'কে.তীবুতে পৌছে দেয়ার ব্যবস্থা করে মাহমুদ ময়দানে-ই টহল দিতে লাগলেন । প্রতিটি শবদেহের কাছে গিয়ে থমকে দীড়াতেন, মশালের আলোতে গভীরভাবে তাকে দেখে নিতেন। এভাবে প্রতিটি শবদেহ খুঁটিয়ে খুঁটিয়ে কি যেন পরখ করছিলেন মাহমৃদ। হঠাৎ তার মায়ের মতোই এক মেয়েলী কণ্ঠের ডাক তার কানে এলো-মাহমূদ! তিনি দীড়ালেন। দুই মশালবাহীর মধ্যদিয়ে শাহী পোশাক ভারত অভিযান ৮ ১০৭ ডখ্৮৬.911001179.001
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।