Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 1
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

জিহাদ করে তারা” । ইসমাঈলের কমান্ডাররা মধ্যভাগকে বাচানোর জন্যে বাহুর সাহায্য চাইল । কিন্তু মাহমূদের সৈন্যরা “হামলা কর এবং পালিয়ে যাও' কৌশল অবলম্বন করে প্রতিপক্ষকে ব্যতিব্যস্ত করে রেখেছিল। যার ফলে ইসমাঈল বাহিনীর মধ্যভাগের সহযোগিতায় এগিয়ে আসা তার বাহুর সৈন্যদের জন্যে সম্ভব হলোনা । এরতিহাসিকগণ বর্ণনা করেন, মাহমুদ গযনহী সে দিন এক প্রচ রুসর্তি ধারণ করেছিলেন । তিনি যখন প্রতিপক্ষের রক্ষণভাগে হামলা করেছিলেন, তখন শক্র-সৈন্যদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছিলো । ভীত-সন্ত্রস্ত হয়ে শক্র-বাহিনীর সৈন্যরা মাহমুদের মোকাবেলা থেকে জীবন বাচানোর জন্যে পিছু হটতে তৎপর হয়ে উঠলো । ইসমাঈলের রক্ষণভাগের ওপর আক্রমণে মাহমুদ এতই বেপরোয়া ও ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন যে, বিশাল বাহিনীটাকে তিনি একাই যেন কচুকাটা করে ছাড়বেন। তিনি নিজেই নিজের পরিণতি ভুলে ভয়ঙ্কর রূপ ধারণ করেন। তার জীবনপণ লড়াই দেখে তার সৈন্যরাও জীবনের শেষ যুদ্ধের অগ্নিপরীক্ষায় আখেরী হামলা চালায় । মুহূর্তের মধ্যে ময়দানের চিত্র পাল্টে যায়। তখনও পশ্চিমাকাশে ক্ষীণ সূর্যরশ্মি দেখা যাচ্ছে। অন্ধকার নেমে আসতে এখনো সামান্য দেরী আছে। ময়দানে ইসমাঈল বাহিনীর দাপট কমে গেছে। ইসমাঈল-বাহিনীর রক্ষণভাগের প্রতিরক্ষা ব্যুহ তছনছ হয়ে গেছে। ইসমাঈল-বাহিনীর সৈন্যদের শৃঙ্খলা ও কমান্ড এলোমেলো হয়ে গেছে। অধিকাংশ সিপাহী কমান্ডার নিরাপদ আশ্রয়ের প্রত্যাশায় টিলার দিকে দৌড়ে পালাতে শুরু করে। টিলার উপরে পূর্ব থেকে অবস্থান নেয়া মাহমূদের তীরন্দাজ বাহিনীর দুশমনদের জন্যে আশ্রয়ের পরিবর্তে মৃত্যুদূত হয়ে 'দেখা দিল। শক্রবাহিনী টিলার দিকে অগ্রসর হতেই মাহমুদের তীরন্দাজরা তীর বৃষ্টি বর্ষণ 5287 59484 কমান্ডার হাতিয়ার ফেলে আত্মসমর্পণ করে। ' মাহমুদ কয়েকজন অশ্বারোহীকে নির্দেশ দিলেন, “তোমরা গোটা ময়দানে প্রচার করে দাও, ইসমাঈল-বাহিনীর আর কোন সৈনিককে যেন হত্যা না করা হয় । ওরা যদি যুদ্ধ করে কিংবা সারেন্ডার করতে অস্বীকার করে তবে-ই তাদের কয়েদ কর । আর যারা বশ্যতা স্বীকার করবে তাদের অস্ত্র নিয়ে ছেড়ে দাও ।” 40525555455055585584 ভারত অভিযান ১০৬ ফখ্৮্.911001119.001

— পৃষ্ঠা ১০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।