Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 1
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

তিনি আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন, গেরিলা আক্রমণের কৌশল-ই এ যুদ্ধে তাকে প্রয়োগ করতে হবে । মুখোমুখি যুদ্ধ করার জন্যে ন্যুনতম সেনাবল তার নেই। তিনি কমান্ডারদের বলে দিলেন, প্রাথমিক পর্যায়ে তোমরা দুশমনকে তোমাদের দিকে অশ্থসর হতে আকৃষ্ট করে ছড়িয়ে পড়বে, যাতে ইসমাঈলের সৈন্যরা ব্যুহ ভেঙ্গে সামনে এগিয়ে আসে। জায়গাটিতে ছোট ছোট টিলা ছিল অনেক। মাহমুদ এগুলোর সুবিধা নিতে বিক্ষিপ্ত করে টিলাগুলোর আড়ালে চলে যাবে, যাতে উভয় পক্ষের মধ্যে টিলা আড়াল হয়ে,দাড়ায়। যেন ওরা টিলার প্রান্ত ঘুরে তোমাদের দিকে ধাবিত হয়। রাতের গুপ্ত হামলার সুযোগ এক্ষেত্রে নেই । এ কাজে উভয় বাহিনী সিদ্ধহস্ত। রাতের আক্রমণ প্রতি আক্রমণের কৌশল তাদের সবার জানা আছে? এজন্য উভয় বাহিনী তাবুর ভিতরে-বাইরে বহু দূর পর্যন্ত বড় বড় মশাল জ্বালিয়ে সতর্ক পাহারার ব্যবস্থা করেছিল। ফলে কারো পক্ষে রাত্রিকালীন আক্রমণের খুব বেশি সুযোগ নেই। . মাহমূদ তাবু থেকে বের হবেন, ঠিক এ সময় তাঁর মা সামনে এসে দীড়ালেন। মা'কে দেখে আবেগাপ্ুত হয়ে পড়লেন মাহমুদ । পায়ে পড়ে ডুকরে কেঁদে উঠলেন। বললেন, “মা! আব্বুর আত্মা আমাকে অভিশাপ দেবে না তোঃ 'আব্বুর ইন্তেকালের পর আমি জীবনের প্রথম যুদ্ধে অবতীর্ণ হতে যাচ্ছি। আব্বুকে ছাড়া এটাই আমার প্রথম যুদ্ধ । কিন্তু পরিতাপের বিষয় হলো, আমার প্রথম এই যুদ্ধটি আমি ভাইয়ের বিরুদ্ধে করতে বাধ্য । মা! আমাকে ক্ষমা করে দিন।।আমি কখনও এ যুদ্ধে জড়াতে চাইনি। কারণ, হয়ত ভবিষ্যত প্রজন্ম আমাকে বলবে, সুবক্তগীনপুত্র মাহমৃদ ক্ষমতার জন্যে ভাইয়ের মোকাবেলায় লড়াই করে নিহত হয়েছিল।” “বেটা! এখন এসব বাজে চিন্তা করো না। রক্ত দুষিত হয়ে গেলে দৃষ্টিও দুষিত হয়ে যায়। তোমার ভাইয়ের রক্তে ক্ষমতা ও ভোগবাদের নেশা । এখন এসব নিয়ে ভেবো না । মাথা থেকে এসব দুশ্চিন্তা ঝেড়ে ফেলে দাও। যে সিদ্ধান্ত আমরা নিয়েছি তা-ই কর। গত রাত আমি আল্লাহর দরবারে সেজদায় কাটিয়েছি। যাও বেটা! আমি তোমাকে দুআ:দিচ্ছি। মায়ের দু'আয় তুমিই বিজয়ী হবে-ইনশাআল্লাহ।” ইসমাঈল বিপুল সৈন্য স্তরে গর্বিত এবং বেপরোয়া ছিল। সে আগ বেড়ে আক্রমণের হুকুম দিল। মাহমুদের নির্দেশ মতো তীরন্দাজরা তীর বৃষ্টি বর্ষণ ভারত অভিযান %& ১০৩ ডখ্৮্.911001179.001)

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।