এখন মুজাহিদরা যখন দেখতে পেলো, ব্যবিলনের কেন্লাগুলো থেকে পরিখার ওপর সেতু লাগিয়ে রোমীয় সেনারা বেরিয়ে এসেছে তখন মুসলমানরা সুযোগ হাতছাড়া করতে রাজি হলো না। মুসলমানরা রোমীয়দের পেছনে গিয়ে সেতুগুলো দখলে নেয়ার চেষ্টা করতে লাগলো । সিপাহসালার আগেই এক সালারকে তার ইউনিট নিয়ে একাজে নিযুক্ত করে দিয়েছেন। ধীরে ধীরে তারা সফলও হলো। কিছুক্ষণ পর রোমীয়রা দেখলো মুসলমানরা তাদের পেছন দিক থেকে আসছে। এতে তাদের বেগতিক অবস্থা আরে বেড়ে গেলো । এখন লড়াইয়ের চেয়ে রোমীয়দের কাছে জান বীচানোটাই প্রধান হয়ে উঠলো । তারা পরিখা পেরিয়ে কেল্লায় ফিরে যেতে চেষ্টা করতে লাগলো । কিন্তু মুসলিম সেনারা তাদেরকে এত সহজে ফিরে যেতে দিলো না। পরিখার এক আধটা সেতুর ওপর তখনো মুসলমানদের কজা প্রতিষ্ঠা হয়নি। সেখান দিয়ে কিছু রোমীয় সেনা জীবিত ফিরে যেতে পারলো। পরিখার এধারে খুব কম রোমীয়ই প্রাণে বাচতে পারলো । কিছু রোমীয় পরিখার ওপর দিয়ে লাফিয়ে ওপারে যেতে চাইলো । কিন্তু মশালের উজ্জল আলোয় তীরন্দজ মুজাহিদরা সহজেই তাদেরকে লক্ষ্যবস্তরতে পরিণত করতে লাগলো। এভাবে অনেক রোমীয় পরিখার পানিতে লাশ হয়ে আশ্রয় নিতে লাগলো । কেল্লার লোকেরা যখন দেখলো, তাদের সৈন্যরা কেল্লার দিকে পালিয়ে আসছে এবং মুসলমানরা তাদেরকে পিছু ধাওয়া করে আসছে, মুকাওকিসের হুকুমে তখন কেন্পার সবগুলো দরজা বন্ধ করে দেয়া হলো। যাতে রোমীয়দের পিছু পিছু মুসলমানরা কেন্লায় ঢুকে পড়তে না পারে। শুধু মুসলমানদের আটকে রাখার জন্য মুকাওকিস তার অনেক সৈন্যকে বলির পাঠা বানালেন। রাতের অন্ধকারের এ লড়াই ছিলো অসম্ভব রক্তক্ষয়ী। এমন রক্তক্ষয়ী একটি লড়াই রাতের অন্ধকার থাকতেই শেষ হয়ে গেলো। শেষ আঘাত (৩য় খণ্ড) ৯৯ ফ্/.911000119.0010)
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।