হামলাকারী রোমীয়রা সর্বপ্রথম যে ধাকাটা খেলো সেটা হলো, মুসলমানরা এমনভাবে জেগে উঠে তাদের বিরুদ্ধে রুকে দীড়ালো, যেন তারা জানতো যে, চোরাগুপ্তা এক হামলা আসছে। সঙ্গে সঙ্গে রোমীয় জেনারেলরা এই ভুলটাও করলো যে, বহু সংখ্যক শহরবাসী যারা স্বেচ্ছাসেবক যোদ্ধা হিসেবে দলে যোগ দিয়েছিলো তাদেরকেও নৈশ হামলায় পাঠিয়ে দিলো। ওরা তীর তলোয়ার বর্শা তো ভালোই চালাতে পারতো । কিন্তু সম্মুখ যুদ্ধে সুশৃঙ্খল হয়ে লড়াইয়ের যোগ্যতা তাদের ছিলো না। ওরা বরং নিজেদের সৈন্যদের জন্য বাধা হয়ে দাড়ালো। মুসলমানরা যখন পূর্ণ সজাগ হয়ে ক্রোধ ও আক্রোশ নিয়ে তাদের হামলা রুখে দিলো তখন সবার আগে রোমীয় স্বেচ্ছাসেবক যোদ্ধাদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিলো । আমর ইবনে আস (রা.) সালারদেরকে আগেই পলে পলে মনে গেঁথে দিয়েছেন, অতর্কিত হামলা হলে সৈন্যদেরকে কেমন পজিশন ও বিন্যাসে নিয়ে লড়াতে হবে। এজন্য রোমীয়রা হামলা করেই নিশ্চিত হয়ে যায়, মুসলমানরা আগ থেকেই প্রতিরোধের জন্য প্রস্তুত ছিলো। মশালগুলো যে এত দ্রুত জলে উঠলো এটাও তাদেরকে আরো বিস্মিত করে তুললো । মুসলমানদের এই ক্ষিপ্র তৎপরতা রোমীয়দের কাছে অপ্রত্যাশিত ছিলো । আর এটাই তাদের জন্য বিপদ হয়ে উঠলো। রোমীয়রা যেমনটা আশা করেছিলো যে, ঘুমের মধ্যে মুসলমানদের হামলা করে মুহূর্তের মধ্যেই কচুকাটা করে ফেলবে এবং তারা কোন প্রতিরোধই করতে পারবে না। কিন্তু বাস্তবে তারা দেখলো, শুধু প্রতিরোধই না, মুহূর্তের মধ্যে মুসলমানরা তাদের আসল রণ কৌশলে রুখে দীড়িয়ে গেছে। এ অবস্থাটাই তাদেরকে বেসামাল করে তুললো। তাদের এই বেসামাল অবস্থা থেকে মুসলিম সেনারা পুরোপুরি ফায়দা উঠালো। অল্প সময়ের মধ্যেই তাদেরকে উল্টো প্রতিরোধমূলক লড়াইয়ে নেমে যেতে বাধ্য করলো। আমর ইবনে আস (ো.) তার সৈন্যদেরকে বিশেষভাবে ট্রেনিং দিয়ে রেখেছেন। দুশমন কেল্লা থেকে বাইরে বেরিয়ে হামলা করলে কোন পদ্ধতিতে লড়তে হবে এবং কেমন চাল চালতে হবে । দুশমন বাইরে হামলা করলেই এক ইউনিট সৈন্য দুশমনের পেছন দিকে চলে যেতে চেষ্টা করবে যাতে খোলা ফটক দিয়ে কেল্লায় ঢুকে পড়া যায়। আর কেল্লার ফটক যদি আগেই বন্ধ হয়ে যায় তাহলে বাইরে থাকা শক্র সেনাদেরকে ঘেরাওয়ের মধ্যে ফেলে শেষ সৈন্যটিকে খতম করে ফেলা । এধরনের লড়াই ও শক্রদলের পেছন দিকে চলে যাওয়ার অভাবিত চাল গ্রহণের ব্যাপারে মুজাহিদদের বিশেষ অভিজ্ঞতা অর্জিত হয়েছে- অসংখ্য লড়াইয়ের ময়দানে । ৯৮ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।