Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

এক রাতের কথা। কেন্লার বাইরের দুনিয়া তখন নিদ্রাতুর স্বপ্লে বিভোর। এসময় রোমীয় সেনারা অতি নিঃশব্দে কেল্লা থেকে বের হলো । কিছু বের হলো নদীর দিক দিয়ে এবং নৌকায় চড়ে মুসলমানদের অবরোধ স্থলে এসে পৌছে গেলো । আরেক দল অন্য ফটক দিয়ে বের হলো এবং পরিখার ওপর পাটাতন রেখে খুব সন্তর্পণে পরিখা পেরিয়ে গেলো । রোমীয়রা এমন গোপনীয়তা রক্ষা করে এই তৎপরতা চালালো যে, মুসলমারা তাদের সামান্যতম নড়া চড়াও টের পেলো না। দুজন মুজাহিদ প্রহরায় ছিলো এরাও রইলো বেখবর। মুসলিম সেনাদের ওপর আচমকা কেয়ামত ভেঙ্গে পড়লো । রোমীয়দের এ হামলা যেমন আচমকা হলো তেমনি হলো অতি তীব্র ।... মনে হচ্ছিলো মুজাহিদরা জেগে উঠারও সুযোগ পাবে না। রোমীয়রা তাদেরকে চির নিদ্রায় শুইয়ে দেবে। কিন্তু মুজাহিদরা আকাশ মাটি ও রাতের এই অন্ধকারকে এবং তারপর ইতিহাসকে স্তব্ধ করে দিয়ে হামলা হতেই তারা শুধু জেগেই উঠলো না বরং এমনভাবে সামলে উঠলো যেন আগ থেকেই তারা প্রস্তুত ছিলো । দেখতে দেখতে মশালগুলো জ্বলে উঠলো এবং তারা রাতকে দিন বানিয়ে ফেললো । এটা আসলে সিপাহসালারের কৃতিতৃ। তিনি তার সালার ও সৈন্যদেরকে বলে রেখেছেন, এটা শত্রু দেশ। এখানে মুহূর্তের জন্যও অসর্তক হবে না। আর ঘ্ুমুবেও এমনভাবে যেন একটি চোখ খোলা থাকে । ঘোড়া ও অস্ত্র এমনভাবে প্রস্তুত রাখবে যেন এখনই হামলা হবে । মুসলিম সেনাদের আসল প্রাণ ছিলো এটাই যে, সিপাহসালারের হুকুমকে তারা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক আত্মা থেকে উৎসারিত হুকুম বলে মনে করতো এবং এর বিরুদ্ধাচারণ করাকে আল্লাহর নির্ঘাত শাস্তির যোগ্য বলে মনে করতো। শো আঘম্বাত €৩য় এখও)-৭ ৯৭ ছ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।