Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

কোন লড়াইতেও নামেনি। বযনতিয়া থেকে তো কোন সেনাদল আসার সম্ভাবনা ছিলোই না। এ দিকে হেরাকলের নিয়োগকৃত আসফাকে আজম কীরাস তখন ব্যবিলনেই ছিলেন। তিনিও ইতিমধ্যে হেরাকলের বিরোধী দলে চলে গেছেন। কিন্তু মুসলানদের ব্যাপারে তিনি তীব্র বিদ্বেষী এবং কঠোর আপোষহীন । আরেক আসফাকে আজম বিনিয়ামীনকেও তার দলে ভিড়িয়ে ব্যবিলন দুর্গগুলোয় যেসব কিবতী সৈন্য ছিলো তাদেরকে এমনভাবে উ্কে দিলেন যে, মুসলমানদের বিরুদ্ধে তারা আগুন তপ্ত হয়ে উঠলো। পুরো শহর যেন আচমকা গভীর থেকে জেগে উঠেছে। সৈন্যদের মতো শহরবাসীও তীর, ধনুক, বর্শা, তলোয়ার নিয়ে লড়াইয়ের জন্য দৌড় ঝাপ শুরু করে দিলো । মনে হতে লাগলো এদের সামনে অসংখ্য পাহাড়সারি পড়লেও প্লাবনের মতো কোথাও হারিয়ে যাবে। - মুকাওকিস এখন তার মহলে বসে প্রায় নীরব দিন কাটাচ্ছেন। কখনো বাইরে বের হয়ে শহরের এই রণ-উত্তাপ দেখেন। কখনো মহলের ব্যালকনিতে দীড়িয়ে শহরবাসী ও সৈন্যদের কাধে কাধ মিলিয়ে রণ-প্রস্তুতি দেখতে থাকেন। “মিসরের মহামান্য বাদশাহ । একদিন কীরাস মুকাওকিসের কাছে এসে বললেন, “এখন তো আমরা মুসলমানদের নাম নিশানাও মুছে দেবো ।' “আসফাকে আজম কিরাস!' মুকাওকিস বললেন, “আপনার কি মনে হয় না এই ফৌজ ও শহরের লোকেরা আমার বিরুদ্ধে বিদ্রোহ করছে? “না, এমন ধারণা মনে স্থান দেবেন না;' কিরাস বললেন, “আমি জানি আপনি সন্ধি চান। আর একথা শুনেই ওরা এমনভাবে জেগে উঠেছে যে, মুসলমানদের বিরুদ্ধে জান বাজি রেখে লড়ার শপথ করেছে। তাদের এই রণ-্প্রস্তরতি আপনার বিরুদ্ধে নয়। তাদেরকে সন্দেহের চোখে দেখবেন না ।'... “আমাদের বিজয়ের জন্য এবং মুসলমানদের নিঃশ্চিহ করে দেয়ার জন্য গির্জায় গির্জায় প্রার্থনা চলছে । হতাশ হবেন না ফরমাওয়ারে মিসর ।” জবাবে মুকাওকিস কিছুই বললেন না। না উৎসাহমূলক কিছু বললেন, না নিরুৎসাহমূলক কিছু বললেন। তার ঠোঁটে ফুটে উঠলো ক্ষীণ হাসি। সে হাসিতে আনন্দের কোন লেস মাত্র ছিলো না। তাবে সুক্ষ বিদ্রুপ ছিলো । কেল্লার ভেতরের রোমীয় ফৌজ নিজেদের অধিক সংখ্যা ও শহরবাসীর জঙ্গি প্রস্তুতির ভরসায় দ্বিগুণ উৎসাহে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তাদের আরেকটি ভরসা ছিলো নীলনদের মধ্যস্থিত রওজা কেল্লা থেকেও প্রয়োজনে সেনারা এসে যোগ দেবে । এতে তাদের সংখ্যা আরো বেড়ে যাবে। ৯৬ শেষ আঘাত তয় খণ্ড) ফ্ড/.911000119.0010)

— পৃষ্ঠা ৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।