Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

“এটা মাথায় রেখো তোমরা! জেনারেলরা তাদের অধীনস্ত কমাপ্তার ও কর্মকর্তাদেরকে বলতে লাগলো, “আমাদের বাদশাহ মুকাওকিস আমাদেরকে মুসলমানদের গোলাম বানানোর সিদ্ধান্ত নিয়েছেন। মুসলমানদের সঙ্গে সন্ধি করার সওদা করে নিয়েছেন তিনি ।' জেনারেল কমাণ্ডারদেরকে আরো কিছু কথা বলে উদ্কে দিলো এবং বললো, “তোমাদের যার যার দলের সৈন্যদের বলো, তোমরা যুদ্ধবন্ধি হয়ে গেছো। তোমরা ভেড়া-বকরির মতো মুসলমানদের গোলাম হয়ে যাবে । তোমাদেরকে মানুষের কাতার থেকে ছুড়ে মেরে সব অধিকার থেকে বঞ্চিত করা হবে ।তারপর তোমরা তাদের জন্তপালের মতো হয়ে যাবে। আর মুসলমানরা তোমাদের যুবতী মেয়ে ও সুন্দরী স্ত্রীদের সঙ্গে কি ব্যবহার করবে তা তো জানোই' । কমাণ্তাররা এসব কথা বলে যার যার ইউনিটের সৈন্যদের উত্তেজিত করে তুললো । এসব কথা সাধারণ সৈন্যদেরকে এমনভাবে উস্কে দিলো যে, যারা এক সময় মুসলমানদের নাম শুনলে ভয়ে কেঁপে উঠতো এবং তাদের আনুগত্য মেনে নেয়ার কথাও বলতো, সেই তারাই মুসলমানদের বেপরোয়া দুশমন হয়ে গেলো। চালিয়ে যাবে। মুসলিম প্রতিনিধি দল চলে যাওয়ার পর মুকাওকিস তার বিশ্বস্ত এক লোক দিয়ে আরেকটি পয়গাম পাঠালেন আমার ইবনে আস (রা.) এর কাছে। পয়গামে তিনি চূড়ান্ত ফয়সালার জন্য এক মাস সময় চেয়েছেন। এতে আমর (রা.) এর এই সন্দেহই সত্য হলো যে, মুকাওকিস আসলে কিছু সময় হাসিল করতে চাচ্ছেন, যাতে তার অতিরিক্ত তাজাদম সৈন্য এ সময়ের মধ্যে ব্যবিলনে পৌছে যায়। ব্যবিলনে যে রোমী ফৌজ রয়েছে তাতে অতিরিক্ত সৈন্যের কোন প্রয়োজন নেই। কিন্তু মুকাওকিস সেনা সাহায্যের জন্য ব্যাকুল ছিলেন এ কারণে যে, ইস্কান্দারিয়া থেকে যে সৈন্যদল আসবে.তারা তাজাদম তো হবেই এবং মুসলিম বাহিনীর সঙ্গে এরা শেষ আঘাত (৩য় খণ্ড) ৯৫ ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।