“আমি এ প্রশ্রের সম্পূর্ণ উত্তর দিতে পারবো না।" মুকাওকিস বললেন, “আমি আমার মতামত জানাবো । তোমরা সবাই এটা ভালো করে ভেবে দেখবে । আজ আমি তোমাদেরকে পরিষ্কার করে বলে দিচ্ছি, এই মুসলমানদের সঙ্গে লড়াই চালিয়ে টিকে থাকা তোমাদর পক্ষে সম্ভব নয় ।'... “এর তিক্ত অভিজ্ঞতা তোমাদের তো হয়েছে। তাই যুদ্ধ চালিয়ে যাওয়ার অবাস্তব চিন্তা ভাবনা মাথা থেকে বের করে দাও । ইসলাম তো গ্রহণ করার প্রশ্নই উঠে না। কিন্তু এর পরের শর্তটি মেনে নাও।' “ফরমাওয়ারে মিসর!' এক উপদেষ্টা সবিনয়ে বললো, “আপনার কথার অর্থ হলো, আমরা জিযিয়া দিতে রাজি হয়ে যাবো, তারপর মুসলমানদের গোলাম হয়ে জীবন অতিবাহিত করবো? “যে গোলামির কথা. বলছো সেটা এতটুকুই হবে যে, তোমরা মুসলমানদের আনুগত্য মেনে নেবে ।' মুকাওকিস বললেন, “কিন্তু মুসলমানরা কখনো তোমাদেরকে গোলাম মনে করবে না। তোমাদের প্রাপ্য অধিকার-সম্মান শতভাগ প্রতিষ্ঠা করবে।' “কিন্তু তোমরা যদি লড়াই চালিয়ে যাও, মুসলমানদের ওপর আঘাত করো তাহলে কি তাদের পাল্টা আঘাত সইতে পারবে? মুসলমানরা নিশ্চিত তোমাদেরকে পরাজিত করবে। তখন তোমাদের সঙ্গে মুসলমানদের আচরণ শ্বাভাবিকভাবেই অত্যন্ত অসম্মানজনক হবে। তখন না তোমাদের জান হেফাযতে থাকবে না মাল হেফাযতে থাকবে । তখন তোমরা মুসলমানদের আসল গোলামে পরিণত হবে ।' “এর চেয়ে মৃত্যু অনেক ভালো ।" জেনারেল থিয়োডর বললো এবং এক ঝটকায় উঠে দীড়ালো। থিয়োডরকে উঠতে দেখে অন্য সবাই উঠে দীড়ালো। তারপর সবাই মুকাওকিসকে সেখানে একলা রেখে বেরিয়ে গেলো। মুকাওকিস তাদেরকে আটাকোনোর চেষ্টা করলেন না। তিনি বুঝে গেলেন, মুসলমানদের সঙ্গে সন্ধির চেষ্টার ব্যাপারে এখন আর তার সঙ্গী কেউ নেই। জেনারেলরা সিদ্ধান্ত নিয়ে নিলো, এখন তলোয়ারই সবকিছুর ফয়সালা করবে। অগত্যা মুকাওকিসকে তাদের সঙ্গ দিতে হলো। না হয় তার বিরুদ্ধে সবাই বিদ্রোহী হয়ে উঠতো । কিবতী খ্রিস্টান সম্প্রদায় তো আগ থেকেই বিদ্রোহের জন্য মওকা খুজছে। জেনারেলরা তাদের অধীনস্ত কমাণগ্ডাদেরকে ডেকে বললো, যুদ্ধ অবশ্যই হবে এবং অবরোধের ওপর হামলা করা হবে। জেনারেলরা আর কোন কথাই গোপন করলো না। এখন আর এই যুদ্ধকে আগের মতো শুধু দুটি দলের লড়াই যেন মনে না করা হয়, যেমন আগে মনে করা হতো যে, মুসলমানরা হামলে পড়লেই আমাদের ফৌজ পালাতে শুক করতো । ৯৪ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।