Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

এসব আলোচনা বৈঠক থেকে অবশেষে কোন কিছুই বেরিয়ে আসে না। আমাকে আমার আমীর, আমার আমীরকে আমীরুল মুমিনীন এবং আমীরুল মুমিনীনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে দিয়েছেন, তা আপনার সামনে উপস্থাপন করা হয়েছে ।'... “আপনারা ইসলাম গ্রহণ করে নিন এবং এখানে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে দিন। আমরা আরবে ফিরে যাবো । আর না হয় জিযিয়া-ভূমি ও নিরাপত্তার কর আদায় করুন। আমরা পুরো মিসরবাসীকে আমাদের হেফাযতে নিয়ে নেবো। সবার সমান নিরাপত্তার ব্যবস্থা করবো । এদুটি প্রস্তাব যদি মেনে না নেন তবে তো আমাদের ও আপনাদের মধ্যে ফায়সালা করবে তলোয়ারই 1" আলাপ আলো না কিছু দূর এগিয়ে চললো। মুকাওকিস উবাদা ইবনে সামিতকে আরো কিছু লোভ য় প্রস্তাব দিলেন। কিন্তু উবাদা (রা.) সে সব প্রত্যাখ্যান করে বললেন, শুধু তারই নয়, তার সিপাহসালার এবং খলীফা আমীরুল মুমিনীনের এতটুকু অধিকার নেই যে, ইসলামের এসব শর্তের ব্যাপারে সামান্যতম কাটছাট করবেন। মুকাওকিস তার উপদেষ্টা ও জেনারেলদের সঙ্গে আলোচনা করে জিজ্ঞেস করলেন, তাদের কোন শর্তটি পছন্দের বা মেনে নেয়ার মতো । সবাই এক সঙ্গে বলে উঠলো, না তারা ইসলাম গ্রহণ করবে, না তারা জিযিয়া কর দিতে প্রস্তত। উবাদা ইবনে সামিত (রা.) আর কথা না বাড়িয়ে তার প্রতিনিধি দল নিয়ে চলে গেলেন। টাকে রা রহ রাহা জেনারেলদেরকে নিয়ে আরেক দফা আলোচনায় বসলেন। “আমি আবারো বলছি, মুসলমানদের সঙ্গে আমাদের সন্ধিচুক্তি হওয়া উচিত।" মুকাওকিস সবার দৃষ্টি আকর্ষণ করে বললেন, তোমরা তো দেখেছোই এরা কোন লোভ, মোহতেও পা দিচ্ছে না, আবার হুমকি ধমকিকেও পাত্তা দিচ্ছে না।' “তাদের আরোপিত কোন শর্তটি আপনি মেনে নিতে চানঃ জেনারেল জারেজ মুকাওকিসকে জিজ্ঞেস করলেন। শেষ আঘাত (৩য় খণ্ড) ৯৩ ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।