'তোমরা সংখ্যায় খুবই নগন্য। তা ছাড়া আমি জানি তোমরা বিভিন্ন কারণে দুশ্চিন্তায়ও অস্থির। আর কিছু দিন গেলে তোমরা তোমাদের সেনাদের স্বাভাবিক চাহিদাও পূরণ করতে পারবে না। তোমরা এর যোগ্যই থাকবে না । আমি যে বার বার তোমাদের এই সেনাবাহিনীর ব্যাপারে নানান দুর্বলতার বিষয়ে সতর্ক করে দিচ্ছি, তা শুধু এজন্য যে, তোমাদের এই হাতে গোনা সৈন্যদের ওপর আমার রহম এসে গেছে ।" “তোমাদের এই সেনারা আমার সেনাবাহিনীর হাতে কচুকাটা হয়ে খতম হয়ে গেলে আমার বড় আফসোস হবে। কারণ, আমি একে পাপ মনে করি। আমি তখনই খুশি হবো যখন তোমরা আমার সঙ্গে সন্ধি করে নেবে। “আমি তোমাদের প্রত্যেক সৈন্যকে দুই দীনার ও সালারকে একশ দীনার এবং খলীফাকে এক হাজার দীনার দেবো । আমার কাছ থেকে এটা উসুল করে মিসর থেকে চলে যাও। রোমীয় ফৌজের ক্রোধ ও গজব থেকে বাঁচো' । এতিহাসিকরা কিছু বিস্ময় প্রকাশ করেছেন, সুকাওকিস এক দিকে মুসলমানদের ব্যাপারে প্রশংসা করতেন এবং তাদের সন্ধির ব্যাপারে ছিলেন প্রায় ব্যাকুল। কিন্ত কোন মুসলমান তার সামনে এলে হুমকি ধমকি ও উগ্র ভাষায় কথা বলতেন। হয়তো এটা তার ভারসাম্যহীন ভাবনা ছিলো যে, মুসলমানরা কোন লোভের মুখে না পড়লে ভয় দেখালে নিশ্চয় মিসর ছেড়ে দেবে । যা হোক উবাদা ইবনে সামিত (রা.) হিসাব করে দেখলেন, মিসর ছাড়ার বিনিময়ে মুকাওকিস ত্রিশ হাজার দীনার দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। এর চেয়ে বেশি দেয়ার প্রতিশ্রণতি দিলে আমি সেটা গ্রহণ করতে পারবো না।' উবাদা ইবনে সামিত (রা.) বললেন, “আমি সিপাহসালারের স্পষ্ট হুকুম নিয়ে এসেছি। আপনার হুমকি-ধমকিতে আমাদের কোন প্রতিক্রিয়াই হয় না। আমাদের সম্পর্ক সরাসরি আল্লাহর সঙ্গে। আমরা কখনো এটার গুরুত্ব দিই না যে আমাদের সৈন্য সংখ্যা কত আর দুশমনের সৈন্য সংখ্যা আমাদের চেয়ে কত বেশি ।'... “আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কুরআনের সুসংবাদে দিয়েছেন, “অধিকাংশ সময়ই এটা ঘটেছে, ছোট ছোট দল আল্লাহর হুকুমে অনেক বড় বড় দলের বিরুদ্ধে বিজয় অর্জন করেছে। আল্লাহ তাআলা ধৈর্যশীল ও স্থির বিশ্বাসী লোকদের সঙ্গেই থাকেন ।'... “আপনি আমাদের সেনাবাহিনীর যে, অভাব অনটন ও দৈনন্দিন জীবনের প্রয়োজনের কথা বলেছেন তা আমাদের জন্য অর্থহীন ব্যাপার। আমরা দুনিয়ার জীবনের স্বচ্ছলতা আর অসচ্ছলতার পরোয়া করি না। কারণ, আমাদের পার্থিব অপার্থিব সম্পর্ক আল্লাহর সঙ্গে সম্পৃক্ত আমাদের সিপাহসালার আমাদের আমিরও । তিনি পরিক্ষার ভাষায় আপনাকে বলে দিয়েছেন, আমাদের শর্ত তিনটি । এর মধ্যে যেটা ইচ্ছে সেটা আপনারা মেনে নিন। এছাড়া অধিক কথা-বার্তা অর্থহীন ও সময় ক্ষেপণ মাত্র ।'... ৯২ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্/.911000119.0010)
— পৃষ্ঠা ৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।