মুকাওকিস এভাবে অভদ্র ভাষায় কথা বলার লোক ছিলেন না। কিন্ত্র তিনি খুবই অসৌজন্যমূলক কথা বলে ফেললেন। আসলে তিনি চাচ্ছিলেন প্রতিনিধি দলের লোকদের মধ্যে কোন এক ছুতোয় বিরোধ সৃষ্টি করতে। সম্ভবত এটাও দেখতে চাচ্ছিলেন, মুসলমানদের মধ্যে কতটা শৃঙ্খলাবোধ আছে এবং এরা তাদের সিপাহসালারের হুকুম শতভাগ পালন করেন কিনা। চি হর উবাদা ইবনে সামিত (রা.) ই তার সঙ্গে কথা বলবেন। “ফরওয়ারে মিসর!" উবাদা ইবনে সামিত (ো.) মুকাওকিসের সঙ্গে কথা বলা শুরু করলেন, “আমরা মুসলমান এবং ইসলামের সব বিধি বিধানের অনুসারী । ইসলাম কাউকে কারো বর্ণ বা পোশাক দেখে সম্মানিত বা অসম্মানিত কিংবা ছোট বড় ভাববার অনুমতি দেয় না। এই দুনিয়ার জাকজমক ও সাজ-সঙ্জার সঙ্গে আমাদের কোন সম্পর্ক নেই।”... “আমাদের আত্মিক সম্পর্ক বা সব আগ্রহ পরকালের সঙ্গে। আল্লাহর পথে সংগ্াাম করা আমাদের জন্য ফরয করা হয়েছে। কোন লোভ বা ধনভাগ্ডারের পাহাড়ও আমাদেরকে এ পথ থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না" ।... “যা হোক, আপনি আমাদেরকে আসতে বলেছেন, তাই আপনার কাছে আমাদেরকে পাঠানো হয়েছে। প্রথমে আপনার বক্তব্য বা দাবি-দাওয়া পেশ করুন।' “আমি আমার দাবিনামা তোমাদের সিপাহসালারের কাছে লিখে পাঠিয়ে দিয়েছি। মুকাওকিস বললেন, “তোমাকেও বলে দিচ্ছি এবং তোমার কর্তব্য হলো তোমাদের সিপাহসালারের মাথায় আমার কথাগুলো গেঁথে দেয়া”... 'তোমরা এই আত্মতুষ্ঠিতে ভুগছো যে, রোমের ফৌজ এখানে যা আছে তাই। যাদেরকে তোমরা প্রতিটি ময়দানে পরাজিত করে এসেছো। আমাদের কাছে শুধু ই ব্যবিলনের কেল্লাগুলোতে এত বেশি ফৌজ রয়েছে এবং তারা এত শক্তিশালীও তার এমন বিশাল সংখ্যাক ফৌজ ধেয়ে আসছে যে, তোমরা তা কল্পনাও করতে পারবে না।”... শেষ আঘাত (৩য় খণ্ড) ৯১ ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।