Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

প্রাবনের পানি নেমে যাওয়া বা একেবারে শুকিয়ে যাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে। না হয়, এ সময় লড়াই বাধলে আমরা ভাসমান অবস্থায় লড়তে পারবো না। এমনকি কর্দমাক্ত মাটিও আমাদের লড়াইয়ের জন্য ভীষণ প্রতিকৃল ক্ষেত্র" 'এ বিষয়টাও চিন্তা করে দেখুন, মাননায়ী সিপাহসালার!' আরেক সালার বললেন, এটাও তো আল্লাহর হুকুম যে, শক্রদল সন্ধির জন্য হাত বাড়িয়ে দিলে তাকে পূর্ণ সুযোগ দাও এবং সন্ধির প্রস্তাব গ্রহণ করে নাও। শর্ত হলো, তোমাদের আরো প্রকৃত শর্ত দুশমনের মেনে নিতে হবে।' আলোচনা শেষে আমর ইবনে আস (রা.) দশ জনের এক প্রতিনিধি দল মুকাওকিসের সঙ্গে সন্ধি বিষয়ে আলোচনার জন্য নির্বাচন করেন। এর নেতৃত্ে দেয়া হয় প্রখ্যাত সাহাবী হযরত উবাদা ইবনে সামিত (রা.) কে। তিনি হযরত যোবায়ের ইবনে আওয়াম (রা.) এর সঙ্গে আসা সেনাদলের একাংশের সালার। উবাদা ইবনে সামিত (রা.) দৈহিক অবয়ব খর্বকায়। বর্ণ কালো। তবে বুক ও কাধ বেশ চওড়া । শারীরিক গঠন বেশ মজবৃত। আমর ইবনে আস (রা.) মুকাওকিসের পয়গামের জবাব দিয়ে পত্রদূতকে বিদায় করে দিলেন। জবাবে বলা হয়, তার এক প্রতিনিধি দল আলোচনার জন্য মুকাওকিসের কাছে আসছে। তারপর আমর (রো.) প্রতিনিধি দলের সব সদস্যকে ডাকলেন। তাদেরকে দিক নির্দেশনা দিলেন। কি বলতে হবে এবং কোন কোন শর্ত আরোপ করা হবে সেটা উবাদা (রা.) কে বলে দিলেন। উবাদা (রা.) কে সিপাহসালার শক্ত করে বলে দিলেন, খবরদার, কোন শর্তে যেন সামান্যতম শৈথল্য প্রদর্শন না করা হয়। পর দিন প্রতিনিধি দল মুকাওকিসের কাছে পৌছে গেলো। সেখানে মুকাওকিসের উপদেষ্ঠা ও জেনারেলরাও ছিলো । উবাদা ইবনে সামিত (রা.) কথা বলা শুরু করলেন। কিন্তু মুকাওকিস তার দিকে অত্যন্ত হীন চোখে তাকালেন । “এমন কালো ও খর্বকায় একটি লোককে আমার সামনে কেন আনা হলো? মুকাওকিস নাক ছিটকে মুখ কুচকে বললেন, “তাকে নিয়ে যাও আমার সামনে থেকে। অন্য কেউ কথা বলো আমার সঙ্গে । উবাদা রো.) এর মুখে হাসি ফুটে উঠলো । প্রতিনিধি দলের একজন বললো, প্রতিনিধি দলের সবার নেতা হিসাবে তাকে পাঠিয়েছেন সিপাহসালার। ইনিই কথা বলবেন । তার প্রতি আমাদের সবার শতভাগ আস্থা আছে। মুকাওকিস কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্ত প্রতিনিধি দলের সবাই এক সঙ্গে কথা বলতে লাগলো । তারা মৃদু প্রতিবাদ জানিয়ে বললো, উবাদা ইবনে সামিত (রা.) তাদের নেতা। তার উপস্থিতিতে অন্য কেউ কথা বলবে না। মুকাওকিস একেবারেই চুপসে গেলেন। ৯০ শেষ আঘাত (তয় খণ্ড) ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।