Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

দলটি তাদের পাশ দিয়ে যাওয়ার সময় আরবীলা আচমকা, রোহাশ, বলে চিৎকার করে উঠলো । রোহাশ বলতে বলতে দলটির দিকে ছুট দিলো। রোহাশ ঠিকই সে দলে ছিলো। শারীনাও ওর পিছু দৌড়াতে লাগলো । রোহশ আরবীলাকে দেখেই দলের ভেতর থেকে বেরিয়ে এলো । “আরে ওই রোমী!' এক মুজাহিদ তাকে দল থেকে বের হয়ে যেতে দেখে পাজরে খোচা মেরে বললো, আরে যাচ্ছো কোথায়? নিজের সঙ্গীদের সঙ্গে থাকো । তুমি তো কয়দী।' মুজাহিদ তাকে ধাক্কিয়ে দলের ভিতর ঢুকিয়ে দিলো । শারীনা আরবীলাকে সেখানেই থামিয়ে দিয়ে বললো মুখটি যেন সে আগের মতো নেকাবে ঢেকে ফেলে। *এই মেয়েরা! তোমরা এখানে কি করছো? সেই মুজাহিদ তাদের দুজনকে বললো । “অন্য মেয়েদের সঙ্গে গিয়ে কাজ করো । এখানে তামাশা দেখার কি আছে? শারীনা আরবীলার হাত ধরে দ্রুত সেখান থেকে সরে পড়লো এবং শহর থেকে বেরিয়ে গেলো । রোমী ফৌজের এক কয়েদী অফিসার তাদের দেখে কেন এগিয়ে এলো? কেন জানি ওদেরকে এ প্রশ্রটি সেই মুজাহিদ করলো না। তারপরও এধরনের প্রশ্ব করার আশংকা এখনো রয়েছে। তাই শারীনা আরবীলাকে নিয়ে বিদ্যুৎগতিতে ছুটে তার স্বামী হাদীদের কাছে চলে গেলো। আরবীলার পরিচয় দিয়ে তার সব কথা সংক্ষেপে হাদীদকে জানালো । রোহাশকে মুক্ত করা গেলে যে ওরা দুজন ইসলাম গ্রহণ করবে এটাও জানালো ।...কথাগুলো হাদীদ তার সঙ্গীদের জানালো। .হাদীদ ও তার সঙ্গীরা গোয়েন্দা বিভাগের উচ্চপদস্থ লোক। সিপাহসালার আমর ইবনে আস (রা.)- এর সঙ্গে ওদের সরাসরি যোগাযোগ রয়েছে । আর রোহাশের মতো একজন রোমীয় সেনা অফিসারের মুক্তির ব্যাপারে সিপাহসালারই সিদ্ধান্ত নিতে পারেন। তাই তাকেই এখন দরকার। কিন্তু এসময় তাকে পাওয়াটা খুব সহজ নয়। মাত্র শহর জয় হয়েছে। শহরের শৃংখলা, নিরাপত্তা বহাল করা, সবদিক থেকে রিপোর্ট নেওয়ার কাজে তদারকি করতে হবে তীকে। সবচেয়ে স্পর্শকাতর কাজ মালেগনীমতের ব্যাপারে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা। সঙ্গে সঙ্গে সিপাহসালারের এটাও দেখার ছিলো যে, শহরের কোথাও কোন ধরনের হয়রানি বা লুটপাট চলে কি না। মুজাহিদদের পক্ষ থেকে যদিও এ আশংকা ছিলো না, । অনেক খোজাখুঁজির পর সিপাহসালার আমর ইবনে আস (রা.)-কে পাওয়া গেল ঠিকই; কিন্তু তিনি তখন শহরের কয়েকজন নেতৃস্থানীয় লোক ও তার দুই সালারকে শেষ আঘাত (৩য় খণ্ড) ৯ ফ্ড/.911000119.0010)

— পৃষ্ঠা ৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।