এখনো এর সুযোগ রয়েছে' উপস্থিতিদের একজন বললো, “আপনি মুসলিম সিপাহসালারকে লিখেছিলেন, তিনি যেন আলোচনার জন্য কোন প্রতিনিধিদল পাঠান। এর তো কোন জবাব তিনি দেননি। এখন কি এটা ভালো হয় না যে, মুসলিম সেনাপ্রধানের কাছে আরেকটি পয়গাম পাঠানো যাতে তিনি কোন প্রতিনিধি দল আলোচনার জন্য পাঠান? সবাই পরামর্শ সমর্থন করলো, মুকাওকিস তখনই এমর্মে পয়গাম লেখালেন, “আপনি আপনার প্রতিনিধি দল পাঠালেন না। পাঠাবেন কিনা এব্যাপারেও কিছু বললেন না। চূড়ান্ত সিদ্ধান্তে পৌছার জন্য শিগগিরই আপনার প্রতিনিধি দল পাঠান। আমি অধীর প্রতীক্ষায় রয়েছি'। 08 | ০ মুকাওকিসের এপয়গাম সাধারণ এক পত্রদূত আমর ইবনে আস (রা.) এর কাছে পৌছে দেয়। তিনি পত্রদূতকে বাইরের এক তাবুতে পাঠিয়ে দিলেন। তারপর সালারদেরকে তার কাছে ডেকে পাঠালেন। তাদের সবাইকে মুকাওকিসের পয়গাম পড়ে শোনালেন । “আগে এটা ভেবে দেখো, এলোক সন্ধির পেছনে পড়লো কেন? আমর ইবনে আস (রা.) বললেন, “আমার মতে মুকাওকিস এটা অনুভব করতে পেরেছেন, তার সৈন্যরা মনোবল ও মানসিক দিক দিয়ে লড়াইয়ের উপযুক্ত নয়। আরেকটা ব্যাপার হলো মুকাওকিস সন্ধির কথা বলে ধোকা দিয়ে সময় ক্ষেপন করছেন। “আর সময় ক্ষেপনের কারণ হলো, এসময়ের মধ্যে সেনাসাহায্য পৌছে যাবে। আমকে পরামর্শ দাও, আমি কি আমাদের প্রতিনিধি দল তার কাছে পাঠাবো, না সরাসরি প্রত্যাখ্যান করবে৷ তার পত্রদূতকে? কোন শর্তের ব্যাপারে আমি নরম হতে পারবো না। এটা আমার এখতিয়ারের বাইরে ।” “সময়-সুযোগ আমাদেরও দরকার ।” এক সালার বললেন, “নীলনদের উম্মস্ততা তো কমে গেছে। কিন্তু পানি যা প্রাবনের আকারে নদীর বাইরে বয়ে গেছে তা এখনো চলে যায়নি। আমরা এক প্রকার পানির ঘেরাওয়ের মধ্যে রয়েছি। মুকাওকিসের এ হুমকিটা অমূলকও নয়” । শেষ আঘাত (৩য় খণ্ড) ৮৯ ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।