“আমি মুসলমানদেরকে এই প্রথমবার এক সঙ্গে ইবাদত করতে দেখেছি। এটাকে তারা সালাত-নামায বলে । সিপাহসালার ইমামতি করেন। অন্যরা তার পেছনে সারিবদ্ধ হয়ে দীড়ায়। এর আগে অবশ্য সবাই ওযু করে পবিব্র হয়ে নেয়। নামাযে ইমাম যা করে অন্যরা তাই করে। এক সঙ্গে সবাই রুকুতে যায়। সিজদায় যায় এক সঙ্গে এবং এক সঙ্গে উঠেও সবাই। ওদের এই অনঢ় নিয়মতান্ত্রিকতা ও অনিন্দিত শৃঙ্খলা দেখে আমি মুগ্ধ না হয়ে পারিনি ।'... “কী আশ্চর্য! নামাযে সালার, কমাণ্ডার, জেনারেল আর সাধারণ সৈনিক এক সঙ্গে দাড়াবে আর সাধারণ সৈনিকরা পেছনের সারিতে দীড়াবে এ ধরণের কোন বাধ্যবাধকতা নেই । সামনের সারিতে যে কেউ দীড়াতে পারে । সবার জন্য সব অবস্থান উন্মক্ত।' | আগ থেকেই তো মুসলমানদের প্রতি মুকাওকিস প্রভাবান্বিত ছিলেন। তিনি একজন পাদ্বীর মুখে যখন মুসলমানদের ব্যাপারে এমন উচ্চাস ভরা গুণাগুণ শুনলেন তখন তিনি গভীর চিন্তায় ডুবে গেলেন। কিছুক্ষণ পর তিনি মাথা উঠালেন। সবার দিকে পালা করে তাকালেন। কারো মুখে কোনো কথা নেই। সবাই যেন স্তব্ধ হয়ে গিয়েছে। মুকাওকিস আর যাই হোক তিনিই তো মিসরের বাদশাহ । না জানি তিনি কি হুকুম দেন এ চিত্তাটাও সবার মধ্যে রয়েছে। তিনি যখন কথা বললেন, সবাই দারুন হয়রান হয়ে উঠলো। “শপথ সেই খোদার যার নামে শপথ করা হয়।” মুকাওকিস যেন তার অজান্তেই বলতে লাগলেন, “এই মুসলমানরা যদি কোন পাহাড়কেও তার জায়গায় থেকে হটানোর সংকল্প করে তাও তারা হটাতে পারবে। আমি এ সত্য স্বীকার করছি, যুদ্ধের ময়দানে তাদের মোকাবেলা করে সফল হওয়া যাবে না। তাদের মধ্যে যেসব গুণ-বৈশিষ্ট আছে আমাদের মধ্যে তা নেই ।”... “এই বাস্তবতার ওপর চিন্তাভাবনা করে দেখো ভাইয়েরা আমার । সন্ধি চুক্তি করার সময় এখনই । কারণ, ওরা এখন নীলনদের যে ঘেড়াওয়ের মধ্যে রয়েছে কয়েক দিনের মধ্যেই ওরা এই সাময়িক প্রতিকূল অবস্থান থেকে বেরিয়ে যাবে। তখন সন্ধিচুক্তি অসম্ভব হয়ে পড়বে । ওরা সন্ধির আলোচনায় বসতেই রাজি হবে না।' সবাই দেখলো মুকাওকিস সন্ধির ওপরই জোর দিচ্ছেন। তিনি মিসরের শাসনকর্তী। অন্য কোন অভিপ্রায়ও যদি তিনি ব্যক্ত করতেন তাও প্রত্যাখ্যান বা বিরোধিতা করার সাহস কারো হতো না। তিনি সবার পরামর্শ চাইলেন। ৮৮ শেষ আঘাত (৩য় খ্ড) ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।