Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

টানার রেহ এই জবাবী পয়গাম সবার সামনেই পড়লেন। তার চেহারায় বিস্ময়, আর হতাশার মিশ্র ছাপ ফুটে ওঠলো। “তোমরা সবাই কি বুঝতে পারছো না, এটা সে লোকের জবাব যে সন্ধির ব্যাপারে এর চেয়ে ভালো কোন কথাই বলতে পারে না? মুকাওকিস অনেকটা তিক্ত কণ্ঠে বললেন, *একটু লক্ষ করে দেখো তো, এ লোক কেমন ভাষায় চিঠিটি লিখেছে? এতো এমন এক বিজয়ী পুরুষের পয়গাম যে আমাদের ওপর অনায়াসে হুকুম জারি করছে। এই আরবদের অহঙ্কার অহমিকা দেখো । ধন-সম্পদ, সোনা জহরত এসবের মূল্য যেন এরা বুঝেই না।' মুকাওকিস প্রতিনিধি দলটির দিকে তাকালেন । কিছুক্ষণপর জিজ্ঞেস করলেন, ওরা যে দুদিন মুসলমানদের ওখানে ছিলো, মুসলমানরা কি এভাবেই অহমিকা আর হুমকি দিয়ে কথা বলেছে? “না, ফরমাওয়ারে মিসর!' প্রতিনিধি দলের প্রধান পান্দ্রী বললেন, “মুসলমানদেরকে আমি সমষ্টিগতভাবে এই প্রথম দেখেছি । আমি বলবো এমন এক জাতিকে আমি দেখে এসেছি যারা জীবনের চেয়ে অনেক বেশি মৃত্যুকে পছন্দ করে, গর্ব অহঙ্কারের চেয়ে বিনয় ও উদারতাকে অধিক চর্চা করে ।...... তাদের চাল চলন, জীবন যাপন, আদর্শ ও চরিত্রে দাপট বা উগ্নতার লেশ মাত্রও নেই৷"... “তাদের মধ্যে সম্ভবত এমন একজনও নেই যাদের মধ্যে এই দুনিয়া ও এর মাটির প্রতি সামান্যতম আগ্রহ আছে। ওরা এক সঙ্গে বসে খাবার খায় এবং বসে সরাসরি “তাদের মধ্যে উচ্চপদস্থ আর অধীনস্ত, সালার ও সিপাহীর মধ্যে কোন ধরনের পার্থক নেই । না আচরণগত না অবস্থানগত। সবাই তো একধরনের খাবার গ্রহণ করে। পোশাকও সবার একই মানের । খাবারের পর সবাই এক সঙ্গে মিলে আল্লাহর শুকরিয়া আদায় করে ।'... শেষ আঘাত (৩য় খণ্ড) ৮৭ ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।