“ওরা আমাদেরকে পূর্ণ সম্মান দিয়ে ওখানে তাদের আতিথ্য গ্রহণ করতে বাধ্য করেছেন।' পাদ্রী বললেন, আমি এতটুকু বুঝতে পেরেছি, মুসলমানরা দুই দিন আমাদের ওখানে এভাবে আটকে রেখেছে একারণে, যাতে আমরা নিজ চোখে তাদের মনোবল ও কঠিন সংকল্প দেখে আসি। আমরাও কৌতুহল বশতঃ তাদের সেনাদের দেখে এসেছি। তাদের অবস্থান, চলা ফেরা, অভ্যাস ও বৈশিষ্টগুলো দেখে এসেছি। আমরা সবাই মুসলমানদেরকে এত কাছ থেকে এই প্রথম দেখেছি।" মুকাওকিস এব্যাপারে আর কোন কথা শুনতে চাইলেন না। তিনি সিপাহসালার আমর ইবনে আস (রা.) এর জবাব শুনতে চাচ্ছিলেন। পাদ্রী মুকাওকিসের হাতে আমর ইবনে আস (রা.) এর লিখিত জবাব দিয়ে সেটি পড়তে অনুরোধ করলেন। আমর ইবনে আস (রা.) লিখেছেন, “আমি এর আগে আরেকবার মিসরের বাদশাহকে জানিয়ে দিয়েছি। আমরা পূর্বে যে শর্তগুলো উল্লেখ করেছিলাম একমাত্র সে শর্তেই আমাদের সন্ধি হতে পারে। এই শর্তগুলো যেহেতু আমার নিজের পক্ষ থেকে নয় বরং ইসলামের পক্ষ থেকে আরোপকৃত, তাই এতে আমি কোন ধরনের পরিবর্তন পরিবর্ধন, যোগ বিয়োগ কিছুই করতে পারবো না ।"... 'আকেরবার মনে করিয়ে দিচ্ছি, যেকোন তিনটি শর্তের যে কোন একটি মেনে ' নিলেই সন্ধি-সমঝোতা হতে পারে। তোমরা ইসলাম গ্রহণ করে নাও তখন তোমরা আমাদের ভাই হয়ে যাবে । তোমদের ও আমাদের একই অধিকার প্রতিষ্ঠিত হবে।.... 'এটা না মানলে দ্বিতীয় উপায়টি হলো, আমাদের আনুগত্য গ্রহণ করে নাও এবং আমাদের নির্ধারণ করা জিযিয়া-কর্ আদায় করো ।'... “এটাও মনপুত: না হলে আমরা যুদ্ধ বন্ধ করতে পারবো না। বরং আমরা লড়াই চালিয়ে যাবো এবং তোমাদের ও আমাদের মধ্যে ফায়সালা করবেন আল্লাহ তাআলা । সবচেয়ে উত্তম ও কল্যাণকর ফায়সালাকারী একমাত্র আল্লাহ। যার মহান বাণী আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি। যা শুনলে ও মানলে তোমরা দুনিয়ার অপদন্থতা থেকেও বাচবে। গরকালেও এর সুফল পাবে।' ৮৬ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।